শিনা বোরা মামলায় নয়া তথ্য : শিনার কথা জিজ্ঞাসা করায় রাহুলকে এই উত্তর দেন পিটার!
নয়াদিল্লি, ৬ অগাস্ট : শিনা বোরা হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসার পরে অনেকটা সময় কেটে গিয়েছে। গতবছর এই ঘটনা সামনে আসার পরে একে একে গ্রেফতার হয়েছে এই ঘটনার মূল অভিযুক্ত শিনার মা ইন্দ্রাণী মুখার্জী, বাবা পিটার মুখার্জী, গাড়ির ড্রাইভার শ্যাম রাই ও ইন্দ্রাণীর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না। তবে এর রহস্যের জাল এখনও ছেঁড়েনি। [গভীর রাতের পার্টি আর একাধিক নারীসঙ্গই ছিল পিটার মুখার্জীর জীবন]
ফের নতুন করে সামনে এসেছে শিনা বোরা হত্যাকাণ্ড নিয়ে নয়া তথ্য। এতদিন পরে পিটারের সঙ্গে তার ছেলে রাহুলের একটি কথোপকথন সামনে এসেছে যা পিটার ও ইন্দ্রাণী দুজনকেই কোণঠাসা করে দেওয়ার পক্ষ্যে যথেষ্ট। [ইন্দ্রাণী মুখার্জীর এই ছবিই ভাইরাল স্যোশাল মিডিয়ায়]

সিবিআই আদালতে যে চার্জশিট জমা দিয়েছে, তার একটি পাতায় দেখা যাচ্ছে, পিটার রাহুলকে বলছেন, "শিনা যদি নিরুদ্দেশও হয় তাতে তোমার কি? কেন তুমি এটা নিয়ে হইচই করছ?" এই মন্তব্যটি ফোনে পিটার রাহুলকে বলেছিল। এবং সেই কথোপকথন রেকর্ড করে রেখেছিল রাহুল। সেটাই সিবিআই আদালতে পেশ করেছে। [শিনাকে খুনের পরের দিনই কলকাতায় পার্টি দেন ইন্দ্রাণী!]
এই রেকর্ডের একটা কপি সিবিআই আদালতে জমা দিয়েছে। এবং চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে শিনা নিরুদ্দেশ হওয়ার পরে রাহুলকে শান্ত করতে কি কি করেছিলেন পিটার। [২০০৯ সালেই শিনা বোরাকে হত্যার চেষ্টা করে ইন্দ্রাণী মুখার্জী!]
কথোপকথনের একটি পর্যায়ে রাহুল পিটারকে জিজ্ঞাসা করেন, "আমি জানতে চাই না ও (শিনা) কোথায় রয়েছে। শুধু জানতে চাই শিনা ঠিক আছে কিনা।" এর উত্তরে পিটার শুধু বলেন, "তোমাকে এসব থেকে বেরিয়ে আসতে হবে।"
চার্জশিট অনুযায়ী সিবিআইয়ের দাবি, সেইসময়ে পিটার রাহুলকে বলেন, ইন্দ্রাণী একবার ফোন নিয়ে শিনাকে দিয়েছিল। তিনি শিনার সঙ্গে কথা বলেছেন। শিনা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে ও ভালো রয়েছে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প











Click it and Unblock the Notifications