অর্ডিন্যান্স বিতর্কে কেজরিওয়ালের পাশে শরদ পাওয়ার! দেখা করবেন রাহুল-খাড়গের সঙ্গেও
অর্ডিন্যান্স বিতর্কে মোদী সরকারের উপর চাপ বাড়াতে মরিয়া অরবিন্দ কেজরিওয়াল! আর সেই লক্ষ্যে একাধিক বিরোধী দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন তিনি। অর্ডিন্যান্স বিতর্কে সমর্থন চেয়ে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন কেজরিওয়াল।
আজ বৃহস্পতিবার বৈঠক করলেন এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গেও। মুম্বইতে এই বৈঠক হয় বলে জানা গিয়েছে। এই বৈঠকে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। দীর্ঘ সময় ধরে এনসিপি প্রধানের সঙ্গে দুজনের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কেজরিওয়াল।

সেখানে তাঁর দাবি, কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরুদ্ধে শরদ পাওয়ার তাঁর পাশে দাঁড়াবেন বলে কথা দিয়েছেন। শুধু তাই নয়, দেশের অন্যান্য বিরোধী দলগুলিও যাতে তাঁর পাশে এসে দাঁড়ায় সেই আবেদনও পাওয়ারের কাছে জানিয়েছেন বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। অন্যদিকে কেজরিওয়ালের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন শরদ পাওয়ারও।
তাঁর কথায়, এটা গণতন্ত্রকে বাঁচানোর প্রশ্ন। ফলে সমস্ত বিরোধী দলেরই উচিৎ এই ইস্যুতে আপের পাশে দাঁড়ানো। জানা গিয়েছে, আগামীদিনে রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গেও দেখা করবেন কেজরিওয়াল। মুম্বই ছাড়ার পরেই দুজনের কাছে সময় চাইবেন বলে জানিয়েছেন তিনি।
তবে কেজরিওয়ালের পাশে কংগ্রেস দাঁড়াবে কিনা তা নিয়ে একটা সংসয় রয়েছে। ইতিমধ্যে অর্ডিন্যান্স বিতর্কে অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও সমর্থন জানাবেন বলে জানিয়েছেন।

কেজরিওয়ালের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একমাত্র সুপ্রিম কোর্টই পারে দেশকে বাঁচাতে। একসঙ্গে জোট বেঁধে সব অবিজেপি রাজনৈতিক দলগুলিতে প্রতিবাদে সামিল হতে বলেছেন তিনি। বলে রাখা প্রয়োজন, অর্ডিন্যান্স আনতে মরিয়া হয়ে উঠেছে মোদী সরকার।
Mumbai | There is a crisis in the country and it’s not an issue limited to Delhi. NCP and the people of Maharashtra will support Kejriwal. We will also talk to other leaders to support Kejriwal. We must focus on bringing all non-BJP parties together: NCP chief Sharad Pawar pic.twitter.com/ockoeZrozc
— ANI (@ANI) May 25, 2023
তাতে বলা হয়েছে দিল্লিতে রাজ্য সরকারের কাজে নিয়ুক্ত আমলাদের নিয়োগ এবং বদলি হবে কেন্দ্রের সিদ্ধান্ত মেনেই। অর্থাৎ তাতে রাজ্য সরকারের কোনও হাত থাকবে না। কেজরিওয়াল অভিযোগ করেছেন একটি বিজ্ঞপ্তি দিয়ে মোদী সরকার তাঁর সব ক্ষমতা ছিনিয়ে নিতে েচয়েছিল। তারপরেই সুপ্রিম কোর্টে যান তিনি। সেখানে দিল্লি সরকারের পক্ষেই রায় দেয় সুপ্রিম কোর্ট। তারপরেই কেন্দ্রের এই অর্ডিন্যান্স।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications