শেষনাগের ফণা সহ একাধিক সনাতন ধর্মের চিহ্ন উপস্থিত জ্ঞানবাপীতে, জানালেন সমীক্ষাকারীরা
শেষনাগের ফণা সহ একাধিক সনাতন ধর্মের চিহ্ন উপস্থিত জ্ঞানবাপীতে, জানালেন সমীক্ষাকারীরা
জ্ঞানবাপী মসজিদ মামলায় প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে। এই মামলায় হিন্দু আবেদনকারীদের পক্ষ থেকে নিয়োগ করা আইনজীবী অজয় মিশ্র বৃহস্পতিবার জানিয়েছেন যে এই সপ্তাহের গোড়ার দিকে আদালত নির্দেশিত জরিপ করার সময় মসজিদ চত্ত্বর থেকে একাধিক দেব–দেবীর ভাঙা মূর্তির অংশ পাওয়া গিয়েছে।

আইনজীবী আরও জানিয়েছেন, ধ্বংসাবশেষ দেখে ওটা কোনও মন্দিরের ধ্বংসস্তুপ বলেই মনে হয়েছিল, এমনকী সেখানে 'শেষনাগ’ (হিন্দু পুরাণ অনুযায়ী বড় সাপ)–এর ফণাও ছিল। বারাণসী আদালতে জরিপের রিপোর্ট জমা দেওয়ার পর আইনজীবী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'আমাকে ভূগর্ভস্থ জায়গায় যেতে দেওয়া হয়নি। এই ধ্বংসাবশেষ ৫০০–৬০০ বছরের পুরনো।’ প্রসঙ্গত, জ্ঞানবাপী মসজিদে তিনদিনের ভিডিও জরিপের কাজে যুক্ত দলের সঙ্গে ছিলেন অজয় মিশ্র। তিনি তিনি অভিযোগ করেন যে প্রশাসন জরিপে সহায়তা করেনি এবং দায়িত্ব এড়িয়ে চলেছে।
অজয় মিশ্র নিশ্চিত করেছেন যে মসজিদ চত্ত্বরে গম্বুজ–আকারের কাঠামোর উপস্থিতি রয়েছে তবে তিনি তাঁর রিপোর্টে এটা উল্লেখ করেননি। হিন্দুরা এই কাঠামোকে শিবলিঙ্গ বলে দাবি করেছেন। যদিও মসজিদ কমিটি এই দাবিকে নাকচ করে জানিয়েছেন যে এটা ফোয়ারার কাঠামো। বিশেষ আদালতের কমিশনার বিশাল সিং, যিনি রিপোর্ট জমা দিয়েছেন, তিনিও আদালতে এই কাঠামোর কথা উল্লেখ করেছেন। তিনি জানান যে মসজিদের ভেতরে সনাতন সংস্কৃতির একাধিক চিহ্ন উপস্থিত রয়েছে। যেমন পদ্ম, ডমরু (ছোট দু’টো মাথাওয়ালা ড্রাম), ত্রিশূল সহ অনেক সনাতন ধর্নের চিহ্ন রয়েছে। আমরা এই চিহ্নগুলি মসজিদের ভূগর্ভস্থ দেওয়ালে পাই। কমিশনার এই জরিপের ভিডিও করে তার মেমরি চিপ আদালতে জমা দিয়েছে।
বারাণসী আদালত এর আগে কোর্ট কমিশনার অজয় মিশ্রকে বরখাস্ত করেছিল। মিশ্র একটি ব্যক্তিগত ক্যামেরাম্যানকে নিয়োগ করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে, যে জরিপের ভিডিও সংবাদমাধ্যমে ফাঁস করে দেওয়ার অভিযোগ ওঠে। অন্যদিকে, জ্ঞানবাপী মসজিদ মামলায় কোর্ট কমিশনার বিশাল সিং আজ বারাণসী সিভিল জজ সিনিয়র ডিভিশনের আদালতে তিন দিনের সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন। ১৪ থেকে ১৬ মে পর্যন্ত এই সমীক্ষার উপর ভিত্তি করে ১২ পৃষ্ঠার রিপোর্ট তৈরি করা হয়েছে। এখন দেখার বিষয় আদালতের তরফ থেকে এই রিপোর্টের বিষয়ে কী বলা হয়।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications