উত্তর প্রদেশে ঢুকে পড়েছে সাত জঙ্গি, অযোধ্যায় নাশকতা ছড়ানোর ছক ফাঁস
এবার টার্গেট অযোধ্যা। সেখানে নাশকতা ছড়ানোর ছক কষছে পাকিস্তানি জঙ্গিরা।
এবার টার্গেট অযোধ্যা। সেখানে নাশকতা ছড়ানোর ছক কষছে পাকিস্তানি জঙ্গিরা। এমনই খবর জানিয়ে উত্তর প্রদেশ সরকারকে সতর্ক করেছে ইন্টেলিজেন্স। মঙ্গলবারই উত্তর প্রদেশে সাত পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশ করেছে বলে গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছে।

উত্তর প্রদেশে ঢুকে পড়েছে সাত জঙ্গি
উত্তর প্রদেশে ঢুকে পড়েছে সাত পাকিস্তানি জঙ্গি। গোয়েন্দারা এমনই খবর জানিয়েছেন। নেপাল হয়ে তারা উত্তর প্রদেশে অনুপ্রবেশ করেছে বলে সূত্রের খবর। তারা অযোধ্যা, ফৈজাবাদ এবং গোরখপুরো আত্মগোপন করে রয়েছে বলে জানতে পেরেছে গোয়েন্দা। ইতিমধ্যেই এই নিয়ে রাজ্য সরকারকে সতর্ক করেছে তারা।

অযোধ্যায় নাশকতার ছক
অযোধ্যায় নাশকতা চালানোর পরিকল্পনা রয়েছে এই সাত জঙ্গির। যোগী সরকারকে এই খবরও জানিয়েছে গোয়েন্দারা। সাত জঙ্গির মধ্যে মহম্মদ ইয়াকুব, আবু হামজা, মহম্মদ শাহবাজ, নিসার আহমেদ, মহম্মদ কোয়ামি চৌধুরি এই পাঁচ জঙ্গিকে চিহ্নিত করা গিয়েছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে গোয়েন্দারা।

অযোধ্যা মামলার রায়দান নভেম্বরেই
নভেম্বর মাসেই অযোধ্যার বিতর্কিত জমি মামলার রায়দান করা হবে। মনে করা হচ্ছে সেই রায়দানের আগে অশান্তি ছড়ানোর জন্যই পাকিস্তানি জঙ্গিরা অযোধ্যায় অনুপ্রবেশ করেছে। কারণ কাশ্মীর সিদ্ধান্তের পরেই কোনও না কোনও ভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। পাঞ্জাবে খালিস্তান পন্থী জঙ্গিদেরও মদত দেওয়া হচ্ছে।
-
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ শেষের পথে পাল্টা বার্তা ইরানের -
১৩১ কোটি টাকা! টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের জন্য বিরাট ঘোষণা বিসিসিআইয়ের -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
রাজ্যে কৃষকদের প্রতি তৃণমূল সরকারের মনোভাবের তীব্র সমালোচনায় শিবরাজ -
বিচার বিভাগীয় কর্তাদের সব লজিস্টিক সহায়তা দিতে হবে, রাজ্য ও নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের -
এসআইআর নিয়ে ছবি আঁকলেন মমতা, জ্ঞানেশ কুমারকে ভ্য়ানিশ কটাক্ষও ধরনা মঞ্চে












Click it and Unblock the Notifications