উৎসবের মুখে সুদিন ফেরার আশা, সপ্তাহের শুরুতেই ফের চাঙ্গা শেয়ারবাজার
সুদিন কী ফিরছে। সপ্তাহের শুরুতে শেয়ার বাজারের উর্ধ্বগতি আশা জাগাল ব্যবসায়ীদের। সোমবার বাজার খুলতেই চড়তে থাকে শেয়ার বাজার। একধাক্কায় ১৩০০ পয়েন্ট চড়ল শেয়ারবাজার। সুদিন ফিরেছে নিফটিতেও।
সুদিন কি ফিরছে! সপ্তাহের শুরুতে শেয়ার বাজারের উর্ধ্বগতি আশা জাগাল ব্যবসায়ীদের মনে। সোমবার বাজার খুলতেই চড়তে থাকে শেয়ার বাজার। একধাক্কায় ১৩০০ পয়েন্ট চড়ল শেয়ারবাজার। সুদিন ফিরেছে নিফটিতেও। সকালে বাজার খুলতেই নিফটি চড়ল ১১,৬৫০ পয়েন্ট। গত ১০ বছরে যা রেকর্ড বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা।

হাল ফিরল শেয়ার বাজারের
অবশেষে আশার আলো দেখা দিচ্ছে। সামনেই নবরাত্রির উৎসব। তার আগে এই প্রথম শেয়ার বাজার চাঙ্গা হল। তাতেই নতুন করে আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা। শুক্রবারও বাজারের হাল একেবারেই যে খারাপ ছিল তা বলা চলে না। মোটের উপর দিয়ে ভালই ছিল। সোমবার বাজার খুলতেই চড়তে শুরু করে শেয়ারের দাম। একধাক্কায় যে সেটা ১৩০০ পয়েন্ট বেড়ে যাবে এমন আশা করেনি কেউ। নিফটির সুদিন আজ। ১১,৬৫০ পয়েন্ট চড়েছে নিফটি।

লাভবান হয়েছে যে কোম্পানিগুলি
সকাল থেকেই বেশ কয়েকটি কোম্পানির শেয়ার চড়তে শুরু করে। যার মধ্যে রয়েছে আইটিসি, লার্সেন অ্যান্ড টুর্বো, ব্রিটানিয়া, আইসিআইসিআই ব্যাঙ্ক, এশিয়ান পেন্টস। এই কোম্পানি গুলির শেয়ারের দাম অন্যান্য দিনের তুলনায় ৫.০৭ শতাংশ থেকে ৮.২৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর মধ্যে আবার এইচডিএফসি ব্যাঙ্ক, আইটিসি, লার্সেন অ্যান্ড টুর্বো, আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারের দাম আরও চড়বে।

অর্থমন্ত্রীর উদ্যোগ
গত কয়েকমাস ধরে শেয়ার বাজার চাঙ্গা করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দফায় দফায় এই নিয়ে আলোচনা চালিয়ে গিয়েছেন তিনি। কয়েকদিন আগেই জিএসটিতে কাটছাঁট করা হয়েছে। নির্মাণ শিল্পের জন্য ১০,০০০ কোটি টাকা সরকারি অনুদান ঘোষণা করেছে সরকার। বাণিজ্য করেও কাটছাঁট করা হয়েছে। তারপরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টুইটে লিখেছিলেন ভারতের এই বাণিজ্য করে কাটছাঁট করার সিদ্ধান্ত কিছুটা হলেও প্রভাব ফেলবে আন্তর্জাতি বাণিজ্যে।
সেটাই হয়তো ঘটেছে। সেকারণেই সোমবার বাজার খুলতেই চাঙ্গা হয়ে ওঠে শেয়ারবাজার। উৎসবের মরশুমে শুরু আগে নতুন করে আশা দেখেছেন ব্যবসায়ীরা।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications