Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আর্থিক মন্দায় উচ্চপদের আধিকারিকদের মধ্যে বাড়ছে মনোরোগ-রক্তচাপ, দাবি বিশেষজ্ঞদের

শেয়ার বাজারে । ব্যাবসায় মন্দা। টার্গেট পূরণের অদৃশ্য চাপ তাড়া করে বেরাচ্ছে এগজিকিউটিভ। আর তাতেই মনোরোগ দেখা দিচ্ছে তাঁদের। অনিদ্রা, রক্তাচাপ বৃদ্ধি, উদ্বেগ তাড়া করে বেরাচ্ছে।

শেয়ার বাজারে, ব্যবসায় মন্দা চলছে। টার্গেট পূরণের অদৃশ্য চাপ তাড়া করে বেরাচ্ছে এগজিকিউটিভদের। আর তাতেই মনোরোগ দেখা দিচ্ছে তাঁদের। অনিদ্রা, রক্তাচাপ বৃদ্ধি, উদ্বেগ তাড়া করে বেরাচ্ছে। এই অবস্থা থেকে বাঁচতে মনোরোগ বিশেষঞ্জদের কাছে যাচ্ছেন তাঁরা। এই সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে।

আর্থিক মন্দায় বাড়ছে মনোরোগ-রক্তচাপ, দাবি বিশেষজ্ঞদের

একটি সমীক্ষায় দেখা গিয়েছে আর্থিক মন্দার গত ৬ মাস ধরে চলছে। এই ৬ মাসে বিভিন্ন সেক্টরে এগজিকিউটিভরা মানসিক অবসাদে ডুবে যাচ্ছেন। কসমস ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ এবং সিআইএমবিএসের সমীক্ষায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে উচ্চ পদস্থ আধিকারিকদের মানসিক রোগ ভীষণ ভাবে বেড়েছে। একাধিক কোম্পানির আধিকারিকরা মনোরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছেন। ২০১৯ সালে বিভিন্ন কোম্পানির আধিকারিকরা এখনও পর্যন্ত ১৬ শতাংশ মানসিক রোগ বেড়েছে।

টার্গেট পূরণের চাপ, চাকরি হারানোর ভয়ে রয়েছে তাঁরা। আর্থিক মন্দার কারণে একাধিক সংস্থায় কর্মী ছাঁটাই হয়েছে। ঠিক রিসেশনের সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেরকমই পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পথেই এগোচ্ছে দেশের অর্থনীতি। মার্কিন অর্থনীতিবিদরা অবশ্য ইঙ্গিত দিয়েই রেখেছেন ২০২১ সালে গোটা বিশ্বে আবার রিসেশন তৈরি হবে।

গোটা বিশ্বের আর্থিক পরিস্থিতিও সেদিকেই ইঙ্গিত করছে। সৌদি আরবে তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনার পর তেলের দাম ভয়ঙ্কর ভাবে বাড়তে চলেছে। জ্বালানি তেলের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়ছে। দেশের অর্থনীতির সংকট আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে কর্মী এবং আধিকারিকদের মানসিক রোগ যে পাড়বে তাতে কোনও সন্দেহ নেই। মনোরোগ বিশেষজ্ঞরা অবশ্য কোম্পানিগুলিকে কর্মীদের কাউন্সিলিং করানোর পরামর্শ দিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+