ভারতের এই রাজ্যে চলছে 'সেলফি উইথ মাই শৌচালয়' প্রচার!
লুধিয়ানা, ১৯ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ্ব ভারত অভিযানকে সফল করতে এবং শৌচালয় নিয়ে মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে লুধিয়ানার জেলা প্রশাসন শুরু করেছে অভিনব প্রচার। সেই প্রচারের পোশাকি নাম 'সেলফি উইথ মাই শৌচালয়'। [বোনকে শৌচাগার উপহার ভাইয়ের]
এই উদ্যোগের মাধ্যমে পাঞ্জাব সরকারের দ্বারা যারা বাড়িতে শৌচালয় বসানোর সুযোগ পেয়েছেন তাঁদেরই অনুরোধ করা হয়েছে শৌচালয়ের সঙ্গে সেলফি তুলে তা পাঠানোর জন্য। এমনটাই জানিয়েছেন ডেপুটি কমিশনার রবি ভগত। []বাড়িতে শৌচাগার তৈরি করতে ছাগল বিক্রি করলেন ১০৫ বছর বয়সী বৃদ্ধা

জানা গিয়েছে, এর মাধ্যমে যার শৌচালয় সবচেয়ে পরিচ্ছন্ন হবে, সবরকম সুযোগ-সুবিধা থাকবে, তাদের ২ অক্টোবর অর্থাৎ স্বচ্ছ্ব ভারত অভিযানের পথ চলার দিনে পুরস্কৃত করা হবে। [বাথরুমে বসে যৌনাঙ্গে ১০ ফুট পাইথনের কামড় খেলেন এক ব্যক্তি]
ভারতী ফাউন্ডেশন ও পাঞ্জাব সরকারের ওয়াটার সাপ্লাই ও স্যানিটেশন দফতরের উদ্যোগে এই কর্মকান্ডের পথ চলা শুরু হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইমেল করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি সংশ্লিষ্ট দফতরে পাঠানো যাবে। এরপরে তা জেলা প্রশাসন বেছে নিয়ে গান্ধী জয়ন্তীর দিন পুরস্কার দেবে। [বাড়িতে শৌচাগার নেই পাত্রের : গণবিবাহের আসরে পাত্র পাল্টে বিয়ে তরুণীর]
লুধিয়ানা জেলায় ২০ হাজার শৌচালয় তৈরি হয়েছে। বাকী ৬ হাজারের বেশি শৌচালয় আগামী ৩১ অক্টোবরের মধ্যে তৈরি করে দেওয়া হবে সরকারি উদ্যোগে। এর মধ্যে পাঞ্জাব সরকার ৮ হাজার ও ভারতী ফাউন্ডেশন ১৮ হাজার শৌচালয় বানানোর উদ্যোগ নিয়েছে।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications