ধর্ষণে অভিযুক্ত ধর্মগুরু নিত্যানন্দ দেশ ছাড়লেন! প্রশ্ন উঠতেই কেন্দ্র কোন জবাব দিল
ব্যাঙ্ক জালিয়াতির পর নিঃসাড়ে ভারত ছেড়ে পালিয়েছিলেন নীরব মোদীরা। আর্থিক তছরুপ করে দেশ থেকে পালিয়েছিলেন বিজয় মালিয়াও। এই 'স্ক্যামস্টার'দের ধরতে এখনও বেগ পেতে হচ্ছে কেন্দ্রকে। এমন এক পরিস্থিতিতে এবার দেশ ছাড়লেন ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ।

আমেদাবাদে নিত্যানন্দের আশ্রমে অবৈধভাবে শিশুদের ধরে রেখে সেখানে যৌন অত্যাচার চালানোর অভিযোগ রয়েছে নিত্যানন্দের বিরুদ্ধে। রয়েছে, ধর্ষণ ও শিশু অপহরণের অভিযোগ রয়েছে নিত্যানন্দের বিরুদ্ধে। এদিকে এরপর , বৃহস্পতিবারই দেশ ছেড়েছেন নিত্যানন্দ। এবিষয়ে গুজরাত পুলিশের তরফে জানানো হয়েছে, যদি নিত্যানন্দ দেশের বাইরেও চলে যান, তাহলেও নির্দিষ্ট আইন অনুযায়ী স্বঘোষিত ধর্মগুরুকে হেফাজতে নেওয়া হবে।
এদিকে, বিষয়টি নিয়ে বিদেশমন্ত্রতকের সঙ্গে যোগাযোগ করে দেশের এক প্রথম সারির সংবাদমাধ্যম। তাদের প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়,তাদের কাছে নিত্যানন্দের দেশ ছাড়ার বিষয়ে 'ফরমাল ইনফোরমেশন ' (প্রশাসনিক স্তরে খবর) ছিল না। তবে নিত্যানন্দ এখন কোথায় আছেন সেবিষয়ে কেন্দ্রের তরফে খোঁজ , তল্লাশির চেষ্টা হচ্ছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, নিত্যানন্দের দুই শিষ্যকে গতকালই গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে শিশু অপহরণ ও অবৈধভাবে শিশুদের আটক করার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, শুধু শিশুঅবহরণই নয়, নিত্যানন্দের আশ্রম থেকে ২ জন মহিলার উধাও হওয়ার ঘটনার জেরেও পুলিশি তদন্ত শুরু হয়। আর তারপরই নিত্যানন্দের ২ শিষ্যকে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে, এরপরই দেশ ছেড়ে চলে গিয়েছেন স্বঘোষিত এই ধর্মগুরু।












Click it and Unblock the Notifications