সিধু খুনের জের, পাঞ্জাবের ৪২৪ জন ভিভিআইপি ফিরে পেলেন নিরাপত্তা

সিধু খুনের জের, পাঞ্জাবের ৪২৪ জন ভিভিআইপি ফিরে পেলেন নিরাপত্তা

পাঞ্জাবী র‌্যাপার তথা কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালার হত্যাকাণ্ডের পর নড়েচড়ে বসেছে পাঞ্জাব সরকার। জানা গিয়েছে, এই খুনের আগে সিধু মুসে ওয়ালা সহ যে ৪২০ জন ভিভিআইপিদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল তা ৭ জুন থেকে ফিরিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, যেদিন এই নিরাপত্তা প্রত্যাহার করা হয় তার পরের দিনই সিধুকে আততায়ীর এলোপাথাড়ি গুলিতে খুন হতে হয়।

সিধু খুনের জের, পাঞ্জাবের ৪২৪ জন ভিভিআইপি ফিরে পেলেন নিরাপত্তা


প্রাক্তন মন্ত্রী ওপি সোনি, যিনি নিজেও ওই ৪২৪ জন ভিভিআইপিদের মধ্যে ছিলেন, তাঁর করা মামলার শুনির সময় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টকে এমনটাই জানিয়েছেন রাজ্যের আম আদমি পার্টি বা আপ সরকার। সিধু মুসে ওয়ালার হত্যার পরই ভিভিআইপিদের নিরাপত্তা প্রত্যাহার করা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের আপ সরকার।

কেন নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করা হয়েছিল সে বিষয়ে উচ্চ আদালতের একটি প্রশ্নের উত্তরে, পাঞ্জাব সরকার বলেছিল যে ৬ জুন অপারেশন ব্লুস্টারের বার্ষিকীর জন্য নিরাপত্তা কর্মীদের প্রয়োজন। প্রসঙ্গত ঐদিন ১৯৮৪ সালে একদল দুষ্কৃতী পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের প্রবেশ করে সামরিক অভিযান চালিয়েছিল। প্রতি বছরই এই সময় সমগ্র পাঞ্জাবের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। সেই কারণেই নিরাপত্তা কর্মীর প্রয়োজন ছিল বলে সাময়িকভাবে ওই ৪২৪ জন ভিভিআইপিদের নিরাপত্তার সংকুচিত করা হয়।

হাইকোর্টের এই প্রসঙ্গ টেনে এনে সম্প্রতি আপের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্বরাও। তাদের দাবি, '‌কেজরিওয়াল এবং মান ব্যক্তিগতভাবে পাঞ্জাবের ভিআইপি কালচারের বিরুদ্ধে। আর তাই রাতারাতি পাঞ্জাবের ভিভিআইপিদের নিরাপত্তার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাদের আরও দাবি, সরকারের এই সস্তা স্ট্যান্ত–এর কারণেই পাঞ্জাবীদের একটি মূল্যবান রত্ন এইভাবে চলে গেল। পাঞ্জাবের যুবকরা কখনই আপের নেতাদের এই কারণে ক্ষমা করবেন না।’‌

বিজেপির পক্ষ থেকে কড়া আক্রমণের মধ্যেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার দিল্লি আসেন এবং অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন। ইতিমধ্যেই ভগবন্ত মান সিধু মুসে ওয়ালা হত্যার তদন্তের জন্য হাইকোর্টের বিচারকের নেতৃত্বে বিচার বিভাগীয় কমিশন ঘোষণা করেছেন। যদিও পাঞ্জাব পুলিশ এই খুনের ঘটনার পেছনে গ্যাং প্রতিশোধ রয়েছে বলে জানিয়েছে। কানাডার এক গ্যাংস্টার ফেসবুকে এই খুনের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে, সিধু মুসে ওয়ালার বাবা ভগবন্ত মানকে লেখা একটি চিঠিতে তাঁর ছেলের হত্যাকে একটি গ্যাং ওয়ারের সঙ্গে যুক্ত করার জন্য তাঁর সরকারের সমালোচনা করেছেন এবং পাঞ্জাব পুলিশ প্রধানের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+