Adani scandal: আদানি কেলেঙ্কারিতে নাম সেবির চেয়ারপার্সনের! হিন্ডেনবার্গ রিপোর্টে বড় তথ্য ফাঁস
Adani scandal: আদানি কেলেঙ্কারিতে নাম জড়াল সেবি (Securities and Exchange Board of India (Sebi) -র। সংস্থার চেয়ারপার্সন মাধুবী পুরী বুচ (Madhabi Puri Buch) এর একটি বিনিয়োগ নিয়ে উঠছে প্রশ্ন। হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) উঠে এসেছে সেই তথ্য।
এক গোপন সূত্রে পাওয়া নথি এসেছে হিন্ডেনবার্গের। আর সেখানে এই বিনিয়োগের উল্লেখ আছে বলে অভিযোগ। আদানি গ্রুপের আর্থিক দুর্নীতির (Adani scandal) যে অভিযোগ উঠেছে তাতে শুধু সেবির চেয়ারপার্সনই নয়, তাঁর স্বামীর নাম জড়িয়েছে। বিদেশী সংস্থায় তাঁদের বিনিয়োগের প্রমাণ মিলেছে।

আদানিদের মরিশাসের ভুয়ো কোম্পানি যে নিয়ে অভিযোগ উঠেছে তাতে সেবির বিশেষ গুরুত্ব দিচ্ছে না বলেও হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বারমুডা এবং মরিশাসের এই সমস্ত সংস্থায় মাধবী এবং তাঁর স্বামীর বিনিয়োগের কথাও উঠে এসেছে ওই গোপন রিপোর্টে।
অভিযোগ, আবার ওই সংস্থায় বড় ভূমিকা রয়েছে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির ভাই বিনোদ আদানির (Adani scandal) বিরুদ্ধে। রিপোর্টে আরও বলা হয়েছে, মাধবী বুচ সেবিতে যোগ দেওয়ায় মাত্র কয়েক সপ্তাহ আগে তাঁর স্বামী ওই পুরো বিনিয়োগের টাকা পুরো সরিয়ে নেন।
যাতে কোনও আইনি কোনও সমস্যা কিংবা জটিলতা না তৈরি হয়। ওই গোপন চিঠিতে আরও বেশ কিছু চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। বলা হচ্ছে, সংস্থার চেয়ারপার্সন মাধুবী পুরী বুচের স্বামী ধবল বুচ তাঁর স্ত্রীয়ের নাম সরিয়ে সব অ্যাকাউন্ট নিজের হাতে নেন।
দম্পতির বিনিয়োগ নিয়ে উঠছে প্রশ্ন। যে জটিল পদ্ধতি ওই টাকা সরানো হয় তা নিয়ে প্রশ্ন উঠছে। কেন এমন ভাবে সরানো হল? কিছু আড়াল করতেই সরানো হয়েছে? প্রশ্ন রিপোর্টে। ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি মাধবীর ব্যক্তিগত ই-মেল আইডি'তে এমন কিছু চিঠি পাঠানো হয়, যাতে বিনিয়োগ সংক্রান্ত বেশ কিছু তথ্য রয়েছে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে।
Hindenburg Research এর রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট সম্পর্কে ভারতে প্রচার করার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল মাধবী বুচের। এই সংস্থায় তাঁর স্বামী সিনিয়ার অ্যাডভাইজার। ফলে আদানির দুর্নীতির ক্ষেত্রে সেবিকে কতটা বিশ্বাস করা যায় তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে আদানি গ্রিপের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আছে ওই রিপোর্টে। আর সেই প-রকাশ্যে আসার পরেই আদানিদের শেয়ার মুল্যে বড় ধাক্কা লেগেছে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications