Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মৌলবাদীদের হুমকি, স্বাধীনতা দিবসে ব্রাত্য বন্দে মাতরম!

কেরল
তিরুবনন্তপুরম, ১৬ অগস্ট: একটি মৌলবাদী সংগঠনের হুমকিতে স্বাধীনতা দিবসে বন্দে মাতরম গাইতে পারল না কচিকাঁচারা। অভিভাবকদের একাংশও একমত পোষণ করায় বাধ্য হয়ে অনুষ্ঠান সূচি থেকে বন্দে মাতরম বাদ দেয় স্কুল কর্তৃপক্ষ। গতকাল ঘটনাটি ঘটেছে কেরলের কোল্লম জেলায়। সংবাদমাধ্যমে বিষয়টি উঠে আসতেই রাজ্য সরকার তড়িঘড়ি তদন্তের নির্দেশ দিয়েছে।

কোল্লম জেলার টি কে এম সেন্টেনারি পাবলিক স্কুলে গত ১৪ অগস্ট একটি হুমকি-চিঠি পাঠায় মৌলবাদী সংগঠন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া। বলা হয়, গানটি গাইলে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে। স্বাধীনতা দিবসের দিন সকালে স্কুলের অনুষ্ঠান শুরুর আগে কয়েকজন অভিভাবককে নিয়ে সেখানে আসেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই)-র নেতা এ কে সালাউদ্দিন। তাঁর সন্তানও ওই স্কুলের পড়ুয়া। তিনি এসে প্রিন্সিপালের সঙ্গে দেখা করে বলেন, কিছুতেই বন্দে মাতরম গাওয়া চলবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কারণে যদি উত্তেজনা ছড়ায় তা হলে স্কুল কর্তৃপক্ষই দায়ী হবে।

এই হুমকির পরই চাপে পড়ে বন্দে মাতরম গাইতে পড়ুয়াদের বারণ করে স্কুল কর্তৃপক্ষ। যদিও হুমকির ঘটনা মানতে নারাজ প্রিন্সিপাল। তিনি বলেছেন, বন্দে মাতরম সংস্কৃত ভাষায় লেখা। উচ্চারণগুলি খুবই শক্ত। বাচ্চারা উচ্চারণে স্বচ্ছন্দ হবে না বুঝেই তা গাইতে নিষেধ করা হয়েছে।

এই ঘটনা শনিবার প্রকাশ্যে আসতেই ঝড় ওঠে। মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডী বলেছেন, স্কুলটি বেসরকারি স্কুল। তবুও ঘটনার তদন্ত করে তাড়াতাড়ি রিপোর্ট দিতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। রিপোর্ট পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+