ছাত্রছাত্রীদের অপেক্ষার অবসান! রাত পোহালেই সরস্বতী পুজো, জেনে নিন পঞ্চমী তিথি এবং অঞ্জলির সময়
দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর শেষে বাঙালিরা অপেক্ষা করে থাকে আর এক পুজোর জন্য। বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। আর সেটা হল সরস্বতী পুজো। মাঘ মাস এলেই ছাত্রছাত্রীদের মধ্যে আলাদা ভাবেই এক উত্তেজনা দেখা যায়। কারণ এই পুজোটা বিদ্যার দেবীর পুজো। বই, খাতা সামনে রেখে এদিন অঞ্জলি দেওয়ার দিন।

সরস্বতী পুজো হয় মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে। এই দিনটিই বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। শুধু বাংলাই নয়, ওড়িশা, উত্তর ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশেও এই পুজো ধুমধাম করে পালিত হয়।
২০২৬ সালে সরস্বতী পুজো কবে?
এই বছর অর্থাৎ ২০২৬ সালে সরস্বতী পুজো পড়েছে ২৩ জানুয়ারি, শুক্রবার। অর্থাৎ গতকালই সরস্বতী পুজো। আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা। বাংলা তারিখ অনুযায়ী দিনটি ৯ মাঘ।
পঞ্চমী তিথির সময়
পঞ্চমী তিথি শুরু হবে, ২২ জানুয়ারি রাত ১টা ৩৯ মিনিটে। এবং শেষ হবে ২৩ জানুয়ারি রাত ১২টা ২৯ মিনিটে।
অঞ্জলি এবং প্রণাম
ভোরে স্নান সেরে উপোস করে বাগদেবীর অঞ্জলি দেওয়াই হল রীতি। এই পুজোয় সাধারণত তিনবার পুষ্পাঞ্জলি দেওয়া হয়। বিদ্যা, বুদ্ধি এবং জ্ঞানের আশীর্বাদ চান পড়ুয়ারা।
পুজোয় কী কী লাগে?
সরস্বতী পুজোয় খুব বেশি জাঁকজমক না থাকলেও কিছু কিছু জিনিস দরকার হয়। যেমন- বই,খাতা, দোয়াত, কলম, আমের মুকুল, গাঁদা ফুল অথবা পলাশ ফুল, আবির এবং বাদ্যযন্ত্র। বাসন্তী রঙের ফুলই এই পুজোর বিশেষ আকর্ষণ।
সরস্বতী মানে কী?
'সরস্বতী' শব্দের অর্থ জলপূর্ণ অথবা নদী। অনেকের মতে, প্রথমে দেবী সরস্বতী নদীর রূপেই পূজিত হতেন। তারপরে তিনি জ্ঞান এবং শিক্ষার দেবী হিসেবে পরিচিত হন।
কুল খাওয়ার নিয়ম
লোকমুখে প্রচলিত আছে যে, সরস্বতী পুজো শেষ না হওয়া পর্যন্ত কুল খাওয়া যায় না। পুজোর অঞ্জলি দেওয়ার পর ছাত্রছাত্রীরা কুল খায়। আর এই রীতি বহুদিনের।
সমস্তটা মিলিয়ে, সরস্বতী পুজো মানেই শুধুমাত্র পুজো নয়, এটা পড়ুয়াদের জন্য আশা, স্বপ্ন এবং নতুন শুরুর দিন।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications