সারদায় পাওয়া টাকা ফিরিয়ে নয়া দৃষ্টান্ত স্থাপনে উদ্যোগী অভিনেতা মিঠুন
সারদা কাণ্ডে নয়া দৃষ্টান্ত স্থাপন করতে চান সাংসদ-অভিনেতা মিঠুন চক্রবর্তী। সারদার কাছ থেকে পাওয়া টাকা তিনি ফিরিয়ে দিতে চান যাতে তা সারদা কাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের কিছুটা হলেও সাহায্য করে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গিয়েছে, এব্যাপারে তাদের আধিকারিকদের কাছে ইতিমধ্যেই আর্জি জানিয়েছেন মিঠুনবাবু। তিনি বলেছেন, "আমি সারদা থেকে পাওয়া সব টাকা ফেরত দিয়ে দেব যাতে তা দিয়ে বিনিয়োগকারীদের কিছুটা হলেও টাকা ফেরত দেওয়া যায়।"

ইডিকে একইসঙ্গে তিনি জানিয়েছেন, সারদার কাজকর্ম সম্পর্কে তিনি অবহিত ছিলেন না। জানার পরই তিনি পিছিয়ে আসেন এবং এখন সব টাকা ফেরত দিয়ে দিতে চান।
প্রসঙ্গত গত মাসেই সাংসদ-অভিনেতা মিঠুন চক্রবর্তীকে সারদা কাণ্ডে ক্লিনচিট দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সারদার সঙ্গে মিঠুনবাবুর যে চুক্তি হয়েছিল তা আদ্যন্ত পেশাদার ভঙ্গিতেই হয়েছিল এবং সারদার বাকি কাজকর্মের সঙ্গে মিঠুনবাবুর কোনও যোগ ছিল না বলেই ওয়ানইন্ডিয়াকে জানান এক উচ্চপদস্থ সিবিআই আধিকারিক।
গতবছর সারদা কাণ্ডে মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সারদা গোষ্ঠীর সঙ্গে তাঁর কী চুক্তি হয়েছিল, কত টাকা তিনি পেয়েছিলেন ইত্যাদি জানতে চাওয়া হয়।
ইডির তদন্তকারীদের কাছে মিঠুনবাবু অভিযোগ করেন যে, চুক্রির ১ কোটি ৭৬ লক্ষ টাকা পেয়েছেন। বাকি টাকা দেননি সুদীপ্ত সেন। সেজন্য আইনি লড়াইয়ের প্রস্তুতি শুরু করলেও সুদীপ্ত সেন গ্রেফতার হওয়ায় আর বেশিদূর এগোননি মিঠুনবাবু।
মিঠুন চক্রবর্তীর এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই করা হয়। এরপর সবদিক খতিয়ে দেখেই এই তারকা অভিনেতাকে ক্লিনচিট দেওয়া হয়।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ











Click it and Unblock the Notifications