'মহারাষ্ট্রের কাছে যদি সেই মেয়ে ক্ষমা চান..', কঙ্গনা প্রসঙ্গে ফুঁসছে শিবসেনা
'মহারাষ্ট্রের কাছে যদি সেই মেয়ে ক্ষমা চান..', কঙ্গনা প্রসঙ্গে ফুঁসছে শিবসেনা
'মুম্বই যেন মিনি পাকিস্তান' কঙ্গনার রানাওয়াতের এই একটি বিস্ফোরক মন্তব্যে বাল ঠাকরের আদর্শের শিবসেনা কার্যত ক্ষোভে ফুঁসছে। শিবসেনা শাসিত মহারাষ্ট্র সম্পর্কে কঙ্গনার এই মন্তব্য নিয়ে এক চুল জমি ছাড়তে রাজি নয় বিজেপির বিরোধী এই শিবির।

সঞ্জয় রাউতের বার্তা
শিবসেনা নেতা সঞ্জয় রাউত একটি সাক্ষাৎকারে সংবাদসংস্থা এএআইকে জানিয়েছেন, ' ওই মেয়ে (কঙ্গনা রানায়াত) যদি ক্ষমা চান মহারাষ্ট্রের কাছে, তাহলেই আমি এবিষয়ে ভেবে দেখব। উনি বলেছেন তো, মুম্বইকে মিনি পাকিস্তান, ওঁর কি ক্ষমতা আছে একই কথা আমেদাবাদ সম্পর্কে বলার? '

ক্ষোভে ফুঁসছে শিবসেনা
কঙ্গনার মন্তব্যের জেরে রীতিমতো ক্ষোভে ফুঁসছে শিবসেনা। সেনা শিবিরের পক্ষে সঞ্জয় রাউত বলেন, ' এটা মহারাষ্ট্রের গর্বের সঙ্গে জড়িত বিষয়।সেই জায়গা থেকে কোনও সমঝোতা হবে না। পিওকে মন্তব্যের জন্য রানাওয়াতকে ক্ষমা চাইতে হবে। নয়তো আমাদের মহিলা উইং থেকে তাঁকে ছেড়ে কথা বলা হবে না। '

কঙ্গনার পিওকে মন্তব্য
এর আগে, কঙ্গনা সঞ্জয় রাউতের সঙ্গে মুম্বইয়ের নিরাপত্তার প্রশ্নে টুইট বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। ' শিবসেনা নেতা সঞ্জয় রাউত আমাকে ওকটি ওপেন থ্রেট দিয়ে বলেছেন মুম্বই না আসতে, মুম্বইয়ের রাস্তায় আজাদি গ্র্যাফিটির পর এবার ওপেন থ্রেট কেন মুম্বইকে আস্তে আস্তে পাকিস্তান অধিকৃত কাশ্মীর মনে হচ্ছে? ' ঠিক এই ভাষাতেই এদিন টুইট করে সুশান্ত মামলার মাঝেই পারদ চড়িয়ে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত।

এরপরই সঞ্জয় রাউত একের পর এক তোপ দাগেন
এর আগে শিবসেনার তরফে সঞ্জয় রাউত দাবি করেন, বিশ্বাসঘাতকতা লজ্জাজনক। তিনি কঙ্গনাকে তোপ দেগে লেখেন, মুম্বইতে থেকে মুম্বই পুলিশের দিকে আঙুল তোলা ঠিক নয়। 'আমরা আর্জি জানাচ্ছে দয়া করে তিনি যে মুম্বইতে না আসেন, এটা মুম্বই পুলিশের অপমান। স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যবস্থা নেওয়া উচিত। ' উল্লেখ্য, সুশান্ত মামলায় বারবার মুম্বই পুলিশের বিরুদ্ধে বক্তব্য রাখতে থাকেন কঙ্গনা। তার প্রেক্ষিতেই সঞ্জয় রাউত এই বক্তব্য পেশ করেন।












Click it and Unblock the Notifications