ইউক্রেনে নিহত ভারতীয় ছাত্রের শেষকৃত্য সম্পন্ন হাভেরিতে, চোখের জলে বিদায় পরিবারের সদস্যদের
ইউক্রেনে নিহত ভারতীয় ছাত্রের শেষকৃত্য সম্পন্ন হাভেরিতে, চোখের জলে বিদায় পরিবারের সদস্যদের
রাশিয়া ইউক্রেনের যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। কত মানুষের যে রক্ত ঝরছে তার হিসাব রাখা খুব কঠিন। অনেক দেশেরই পড়ুয়াই পড়াশুনার জন্য ইউক্রেনে গিয়েছিলেন। তেমনই ভারত থেকে ইউক্রেনে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়তে গিয়েছিলেন এক ত্রুন। চোখে ছিল একরাশ স্বপ্ন। স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেল! ফেরা হল না মায়ের কোলে। নবীন শেখরপ্পা জ্ঞানগৌদার নামে ওই ছাত্র ইউক্রেনের যুদ্ধে প্রাণ হারিয়েছেন। তিনিই প্রথম ভারতবাসী, যিনি প্রথম রুশ বাহিনীর হামলায় মারা গিয়েছিলেন। খাবার কিনতে যাওয়াই তাঁর কাল হল! খারকিভের সংঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে তরতাজা তরুণ। তাঁর বাড়ি কর্ণাটকের হাভেরি জেলার চালগেরিতে।

আজ নবীনের শেষকৃত্য সম্পন্ন হয়
আজ নবীনের বাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের সকল সদস্য তাঁকে চোখের জলে শ্রদ্ধা জানায়। পড়ুয়ার হতভাগ্য বাবা জানান, তবে তাঁর দেহ চিকিৎসা বিজ্ঞানের জন্য দান করা হবে। পারিবারিক রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন হয়। এরপর তাঁর দেহ দাভানগরের এসএস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টারে দান করা হবে।

কারা কারা বিমান বন্দরে উপস্থিত ছিলেন
তাঁর দেহ প্রথমে বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছেছিল। বিমানবন্দরে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই রাজ্য সরকারের আধিকারিকরা সহ মৃতের পরিবারের সদস্যরা।

কী জানালেন মুখ্যমন্ত্রী
কর্ণাটকের মুখ্যমন্ত্রী জানান, ‘ইউক্রেনের সংঘাতে নবীন শেখরপ্পা জ্ঞানগৌদার নামের মেডিক্যাল ছাত্রকে হারিয়েছি। আন্তরিকভাবে দুঃখিত। তাঁর দেহ দেশে ফিরিয়ে আনার জন্য আমি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাই।‘
মুখ্যমন্ত্রী ছাত্রের পরিবারকে ২৫ লক্ষ টাকার চেক দিয়েছেন। সেইসঙ্গে পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

কীভাবে মারা যান পড়ুয়া
খারকিভ ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটিতে পড়ত ২১ বছরের নবীন। পয়লা মার্চ ঘর থেকে খাবার কিনতে বেরোয় সে। কিন্তু খাবার নিয়ে আর ফেরা হল না। গোলাগুলিতে প্রাণ যায় তাঁর।
প্রসঙ্গত, শনিবার ছাত্রের দেহ পোলান্ড হয়ে দুবাই নিয়ে যাওয়া হয়। আজ ভোরে তা বেঙ্গালুরু বিমানবন্দরে তা পৌছায়। তারপর তা চালগেরিতে যায়। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।












Click it and Unblock the Notifications