Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mohan Bhagwat: “রামমন্দির তৈরির পর অনেকে ভাবেন হিন্দুদের নেতা হবেন,” মন্দির-মসজিদ বিতর্কে বিস্ফোরক মোহন ভাগবত

Mohan Bhagwat: মন্দির মসজিদ সমীক্ষা ঘিরে রাজনীতির উত্তপ্ত আঁচ এখনও গনগনে। এরই মাঝে ইঙ্গিতপূর্ণ মন্তব্য আরএসএস প্রধান (RSS Chief) মোহন ভাগবতের। মসজিদ মন্দির নিয়ে বিবাদের (Temple Mosque dispute) ঘটনায় উদ্বিগ্ন বলে জানান তিনি।

"কিছু কিছু লোক অযোধ্যায় রাম মন্দির (Ayodhya Ram Mandir) তৈরির পর নিজেদের হিন্দুদের নেতা (Leader of Hindus) হিসেবে মনে করছেন, আর তাই মন্দির-মসজিদ ইস্যুতে মেতে আছেন," এমনটাই নিশানা আরএসএস প্রধানের।

Mohan Bhagwat

বিশ্বের কাছে ভারতকে সাম্প্রদায়িক সম্প্রীতির (Communal Harmony) নজির সৃষ্টি করতে হবে বলে মন্তব্য মোহন ভাগবতের। আরএসএস প্রধান আরও বলেন, "রামকৃষ্ণ মিশনেও বড়দিন পালন করা হয়। আমরা এটা পারি কারণ আমরা হিন্দু।"

তিনি আরও বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতির নজির তৈরি করা উচিত ভারতে। রাম মন্দিরের নির্মাণ হওয়ার পর বাবরি মসজিদের মতো ইস্যু তুলে কিছু কিছু নেতা নিজেদের হিন্দুদের ধ্বজাধারী মনে করছেন, এটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয়।" রাম মন্দির নিয়ে প্রত্যেক হিন্দুর ভাবাবেগ ছিল, তাই তা নির্মাণ করা হয়েছে বলে জানান মোহন ভাগবত।

তাঁর কথায়, "প্রতিদিনই নতুন করে ইস্যু তোলা হচ্ছে। এটা কীভাবে মানা যায়? এরকমটা চলতে পারে না। ভারতবাসী ঐক্যবদ্ধ থাকতে পারে তা কাজেও প্রমাণ হওয়া দরকার। সংবিধান মেনে দেশ চলে। জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা রয়েছে জনতার হাতে। কর্তৃত্ব ফলানোর দিন শেষ।"

সম্প্রতি মসজিদে সমীক্ষা (Mosque Surveys) চালানোর একাধিক দাবি ওঠে। মসজিদের তলায় মন্দির রয়েছে এই হিড়িক তুলে আদালত পর্যন্ত গড়ায় মামলা। যদিও সেসবের কোনও নির্দিষ্ট ঘটনা উল্লেখ করেননি ভাগবত। তবে তিনি বলেন, "কিছু লোকজন বাইরে থেকে এসে গোঁড়ামি প্রদর্শন করছেন। তাঁরা তাঁদের মান্ধাতা আমলের শাসন ফিরিয়ে আনতে মরিয়া চেষ্টা করছেন।"

মোহন ভাগবত বলেন, অযোধ্যার রাম মন্দির ঘিরে দুটি ধর্মের মধ্যে বিবাদ করে দিয়েছিল ব্রিটিশরাই। তারই ফলশ্রুতি হিসেবে পাকিস্তানের জন্ম। ভারতে কোনও সংখ্যালঘু সংখ্যাগুরু নেই, এখানে সবাই সমান বলে মন্তব্য আরএসএস প্রধানের। এদেশের রীতিই এটা, যে কেউ নিজ নিজ ধর্মাচরণ করতে পারেন। আইনের শাসন মেনে সম্প্রীতি বজায় রাখাই দেশবাসীর কর্তব্য হওয়া উচিত বলে মন্তব্য করেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+