২০০০ টাকার নোট নিয়ে আবারও বড় ঘোষণা RBI-র, কী জানালেন গভর্নর শক্তিকান্ত দাস
শনিবারেই ২০০০ টাকার নোট নিয়ে বড় ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। সোমবার আবার সাংবাদিক বৈঠক করে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন যে ২০০০ টাকার নোট কিন্তু কোনও দোকান ফেরাতে পারবেন না।
দোকানে যদি কোনও ক্রেতা ২০০০ টাকার নোট দিয়ে জিনিস নিতে চান তাহলে সেটা ফেরাতে পারবেন না কোনও দোকানি। কারণ ২০০০ টাকার নোট বাতিল করা হয়নি। সেটা ফেরত চাওয়া হয়েছে। গুজব রুখতেই সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর।

গত শনিবার ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। রাতারাতি যেন হইচই পড়ে গিয়েছে গোটা দেশে। খবর ছড়িয়ে পড়ে ২০০০ টাকার নোট বাতিল করা হয়েছে। তবে সাধারণ মানুষকে এই নিয়ে আতঙ্কিত না হওয়ারই পরামর্শ িদয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের সব ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। যদিও বাজারপে এখন ২০০০ টাকার নোট খুব সামান্যই রয়েছে। ব্যাঙ্কগুলি যাতে গ্রাহকদের কাছ থেকে ২০০০ টাকার নোট নেওয়ার উপযুক্ত ব্যবস্থা করে সেই নির্দেশ দিয়েছেন তিনি।
সেই সঙ্গে জানানো হয়েছে ২০০০ টাকার নোট ব্যাঙ্কে দিতে হলে পরিচয় পত্র দেখাতে হবে না বলে জানিয়েছ রিজার্ভ ব্যাঙ্ক। ২০০০ টাকার নোট ব্যাঙ্কে ফেরত দিতে হবে খবর প্রকাশ্যে আসতেই নানারক মের গুজব ছড়াতে শুরু করেছে। খবর ছড়াচ্ছে ২০০০ টাকার নোট বাতিল করা হয়েছে। অনেকেই ২০০০ টাকার নোট নিতে চাইছেন না। এতে নতুন সংকট তৈরি হয়েছে।
সেই পরিস্থিতিতে দেশবাসীকে সচেতন করতে সোমবার সাংবাদিক বৈঠক করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। তিনি জানিয়েছেন ২০০০ টাকার নোট বাতিল করা হয়নি। ২০০০ টাকার নোট সেকারণে কোনও দোকানিই ফেরাতে পারবেন না। গ্রাহকরা ২০০০ টাকার নোট দিলে দোকানিরা নিতে বাধ্য হবেন। এবং কোনও রকম গুজবে দেশবাসী যেন কান না দেন তা নিয়ে সতর্ক করেছেন তিনি।












Click it and Unblock the Notifications