কোভিডে মৃত্যুতে বড়সড় গরমিল হায়দরাবাদেও, প্রশ্নের মুখে তেলেঙ্গানার স্বাস্থ্য মন্ত্রকের ভূমিকা

কোভিডে মৃত্যুতে বড়সড় গড়মিল হায়দরাবাদেও, প্রশ্নের মুখে তেলেঙ্গানার স্বাস্থ্য মন্ত্রকের ভূমিকা

বিহার, মধ্যপ্রদেশের পর এবার করোনায় মৃত্যুর তথ্যতে বড়সড় গরমিলের চিত্র উঠে আসছে হায়দরাবাদ থেকেও। করোনাকালের শুরু থেকে হায়দরাবাদ পৌর কর্পোরেশনে (জিএইচএমসি) নিবন্ধিত মৃত্যুর সংখ্যা ৩,২০০। কিন্তু সর্বভারতীয় সংবাদ সংস্থা দ্য হিন্দু-র প্রতিবেদন অনুসারে, করোনায় মৃত্যুর বাস্তব পরিসংখ্যান সরকারি পরিসংখ্যানের থেকে ১০ গুণ বেশি। এই তথ্য সামনে আসতেই প্রশ্নের মুখে পড়েছে তেলেঙ্গানার স্বাস্থ্য বিভাগের ভূমিকা।

কোভিডে মৃত্যুতে বড়সড় গড়মিল হায়দরাবাদেও, প্রশ্নের মুখে তেলেঙ্গানার স্বাস্থ্য মন্ত্রকের ভূমিকা

২০২০ সালের এপ্রিল থেকে পৌরসভা কর্তৃক সরকারিভাবে নিবন্ধিত মৃত্যুর সংখ্যা ৩,২৭৫। কিন্তু আদপে এই মৃত্যুর সংথ্যা ৩২,৭৫২। এদিকে করোনা তথ্যতে কাঁটাছেঁড়ার অভিযোঘে এর আগেও তেলেঙ্গানা হাইকোর্ট তুলোধনা করেছিল সরকারের। কিন্তু তারপরেও শোধরানো হয়নি ভুল। সূত্রের খবর, গত বছর মহামারি পর্বের শুরু থেকে রাজ্যে যত মানুষের করোনায় মৃত্যু হয়েছে তার মধ্যে সিংহভাগ রোগীর মৃ্ত্যুর তথ্যই সরকারি পরিসংখ্যানে তোলা হয়নি।

জাতীয় পরিবার স্বাস্থ্য জরিপের (২০১৯-২০) হাত ধরেই এই তথ্য উঠে এসেছে বলে জানা যাচ্ছে। এদিকে করোনার প্রথম ঢেউয়ে হায়দরাবাদে মৃতের সংখ্যা ছিল ১৫৩৫। কিন্তু সমীক্ষা বলছে আসল সংথ্যা ছিল ১৮ হাজার ৪০০। এমনকী সমস্ত মৃত্যুই ঘটেছিল হায়দরাবাদ পুর এলাকার মধ্যেই। এমনকী সেই ঘটনার পুনরাবৃত্তি হয় দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরেও। আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ।

এদিকে ওয়াকবিহাল মহলের ধারণা, করোনার প্রথম পর্বের তুলনায় অনেক বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয় কোভিডের দ্বিতীয় ঢেউয়ে। বর্তমানে মধ্যপ্রদেশে করোনায় মৃত্যুর যে পরিসংখ্যান সামনে আনা হচ্ছে তা দেখা যাচ্ছে সরকারি পরিসংখ্যানে যে পরিমাণ মানুষের মৃত্যুর কথা বলা হচ্ছে আদপে বাস্তবিক ভাবে তা তিনগুণেরও বেশি। এমনকী বিহারেও কয়েকদিন আগে ১ দিনের ব্যবধানে মৃতের সংখ্যা প্রায় ৬ হাজার বেড়ে যায় বলে দেখা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+