Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহাকাশে ফের একবার ইতিহাস ইসরোর! সবথেকে ছোট রকেট SSLV-D2 -এর সফল উৎক্ষেপণ

ইতিমধ্যে বিশ্বে নজির গড়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো! একাধিক কার্যকলাপ গোটা বিশ্বকে চমকে দিয়েছে। এবার ফের একবার ইতিহাস গড়ল মহাকাশ সংস্থা। তিনটি স্যাটেলাইট নিয়ে উড়ে গেল ভারতের তৈরি রকেট

মহাকাশে ফের একবার ইতিহাস ভারতীয় গবেষণা সংস্থা ইসরোর (ISRO)। একেবারে নতুন এবং সবথেকে ছোট রকেট SSLV-D2 (Small Sataellite Launch Vehicle) মহাকাশের উদ্দেশ্যে উৎক্ষেপণ করল ইসরো। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টর থেকে অত্যাধুনিক এই রকেটটিকে উৎক্ষেপণ করা হয়।

SSLV-D2 তিনটি স্যাটেলাইট নিয়ে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। যার মধ্যে আমেরিকার সংস্থা অন্তারিসের স্যাটেলাইট Janus-1, চেন্নাইয়ের স্পেস স্টার্টআপ স্পেসকিডজ স্যাটেলাইট AzaadiSAT-2 এবং ইসরোর স্যাটেলাইট EOS-07 রয়েছে। এই তিনটি স্যাটেলাইট 450 কিলোমিটার দূরে বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হবে।

এসএলভি রকেট অন্যতম অত্যাধুনিক এবং শক্তিশালী

এসএলভি রকেট অন্যতম অত্যাধুনিক এবং শক্তিশালী

ইসরো'র দেওয়া তথ্য অনুসারে SSLV ৫০০ কিলোগ্রাম পর্যন্ত স্যাটেলাইট লোয়ার অর্বিটে লঞ্চ করানোর ক্ষেত্রে কাজে লাগানো হবে। এই রকেট চাহিদা অনুযায়ী একটি নির্দিষ্ট টাকার উপর অন্যের স্যাটেলাইট মহাকাশে পৌঁছে দেওয়ার কাজ করে থাকে। ৩৪ মিটার লম্বা এসএলভি রকেট অন্যতম অত্যাধুনিক এবং শক্তিশালী। রকেটের ব্যাস ২ মিটার। এই রকেট মোট 120 টন লোড নিয়ে উড়তে পারে। এছাড়াও আরও চাঞ্চল্যকর কিছু বৈশিষ্ট রয়েছে।

SSLV-D2 আরও আধুনিক ভাবে তৈরি করা হয়েছে।

SSLV-D2 আরও আধুনিক ভাবে তৈরি করা হয়েছে।

SSLV-D2 আরও আধুনিক ভাবে তৈরি করা হয়েছে। এই রকেটের মোট ওজন 175.2 কিলোগ্রাম। যার মধ্যে ইওএস স্যাটেলাইটের ওজন ১৫৬.৩ কেজি। Janus-1-ওজন 10.2 কিলোগ্রাম এবং AzaadiSat-2-এর ওজন 8.7 কিলোগ্রাম। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অনুযায়ী, SSLV রকেটের দাম প্রায় 56 কোটি টাকা। অন্যান্য সংস্থার পাশাপাশি ইসরোর তরফে পাঠানো স্যাটেলাইটটিকে একাধিক কাজে ব্যবহার করা হবে।

ইসরো এই রকেটে উৎক্ষেপণে প্রথমেই ধাক্কা খায়।

ইসরো এই রকেটে উৎক্ষেপণে প্রথমেই ধাক্কা খায়।

বলে রাখা প্রয়োজন, ইসরো এই রকেটে উৎক্ষেপণে প্রথমেই ধাক্কা খায়। গত বছরের আগস্টে এই রকেটের উৎক্ষেপণ ব্যর্থ হয়। গত বছর SSLV-এর প্রথম উৎক্ষেপণ করার সময়ে একাধিক ইস্যু ধরা পড়ে। এর ফলে উৎক্ষেপণ করা সম্ভব হয়নি ইসরোর তরফে। শুধু তাই নয়, রকেটে ব্যবহৃত সফটওয়্যার স্যাটেলাইটগুলিকে ভুল কক্ষে লঞ্চ করছিল। আর এই সমস্ত কারণেই এসএলভি লঞ্চ করা স্থগিত করে ইসরো। যদিও ত্রুটি ঠিক করে ফের ইতিহাস ভারটীয় মহাকাশ গবেষণা সংস্থার।

জুগান্তকারীর পথে ইসরো

জুগান্তকারীর পথে ইসরো

ইসরো জানাচ্ছে, দ্বিতীয়বারের চেষ্টায় রকেট উৎক্ষেপণ করা হয়েছে। এটি সফল ভাবে কক্ষপথে স্যাটেলাইট প্রতিস্থাপন করেছে। সবকটি স্যাটেলাইট ঠিককে অভিনন্দন জানিয়েছে ভারতের মহাকাশ সংস্থাটি। সংস্থার প্রধান, এস সোমনাথ জানিয়েছেন, এর আগেরবার একটা সমস্যা ছিল। এবার তা চিহ্নিত করা হয় এবং সমাধান করা হয়। সঠিক ব্যবস্থা নেওয়াতেই সাফল্য ইসরো পেয়েছে বলে বলে জানিয়েছেন সোমনাথ। ইসরোর তরফে আরও বলছে, এসএসএলভি খুবই কম খরচে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে একাধিক স্যাটেলাইট মহাকাশে পাঠানো সম্ভব। এই রকেট বিভিন্ন দেশ ব্যবহার করতে পারে। পৃথিবী থেকে ৫০০ কিমি উপরে স্যাটেলাইট পাঠাতে সক্ষম এই রকেট। ইসরোর কথা মতো, নতুন ভ্যাইকেল ভারতীয় গবেষণা সংস্থার হাতে চলে এসেছে। যা যুগান্তকারী বলেই ব্যাখ্যা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+