Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দিল্লি-কলকাতা দুরন্ত এক্সপ্রেসে ডাকাতি, যাত্রীদের খোয়া গেল মূল্যবান জিনিস

দিল্লি-কলকাতা দুরন্ত এক্সপ্রেসে ডাকাতি, যাত্রীদের খোয়া গেল মূল্যবান জিনিস

এবার বড়সড় ডাকাতির মুখে পড়ল দিল্লি-কলকাতা দুরন্ত এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে বিহারের রাজধানী পাটনার কাছে। ফার্স্টপোস্টের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ট্রেনের ৬ থেকে ৭ টি বগিতে বন্দুক দেখিয়ে ২০ জনের বেশী সশস্ত্র ডাকাত লুঠপাট চালায়। মূল্যবান জিনিস খোয়া যায় অনেক যাত্রীর।


কখন ঘটনাটি ঘটেছে

কখন ঘটনাটি ঘটেছে

জানা গিয়েছে, ভোর তিনটের সময় ট্রেনটি বিহারের পাটনা ছাড়ার পর এমন ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হন ১২২৭৪ দিল্লি-কলকাতা দুরন্ত এক্সপ্রেসে ট্রেনের যাত্রীরা। এই ঘটনায় যাত্রীরা অভিযোগ করে জানান, ভয়ংকর ঘটনার সময় ট্রেনের মধ্যে কোনও জি আর পি বা রেলপুলিশ ছিল না। কারণ জি আর পির কর্মীরা পাটনা স্টেশনে নেমে গিয়েছিলেন।

 কী জানালেন ট্রেনের চালক

কী জানালেন ট্রেনের চালক

এই ঘটনায় ট্রেনের চালক জানান, জি আর পির কর্মীরা পাটনায় নেমে যাওয়ার পর অজ্ঞাত ব্যক্তি ট্রেনের এমার্জেন্সি চেইন টেনে ট্রেন থামিয়ে ছিলেন। এবং দুই জন ডাকাত ট্রেনে উঠে পড়েছিল।

 কী দাবি প্রত্যক্ষদর্শীর

কী দাবি প্রত্যক্ষদর্শীর

এই ঘটনায় একজন ব্যবসায়ী জানান, পাটনা স্টেশন থেকে ট্রেনটি ১০ কিলোমিটার পথ এগিয়ে যাওয়ার পর হঠাৎ আমি চেঁচামেচি আমি শুনতে পাই। আমি দেখি ট্রেনের আশপাশ দিয়ে কয়েকজন ব্যক্তি ছুটচ্ছেন। এই ঘটনার কিছুক্ষনের মধ্যে ট্রেনটি থেমে গিয়েছিল। আচমাকাই বাইরে থেকে আসা বেশ কয়েকজন ব্যক্তি বগিতে উঠে পড়েছিল। শুধি তাই নয় তারা কয়েকজন যাত্রীর মালপত্র তাদে থেকে কেড়ে নিচ্ছিল।

 কী জানালেন ব্যবসায়ী

কী জানালেন ব্যবসায়ী

ব্যবসায়ী আরো দাবি করে জানান, পাটনা স্টেশনে নামার আগে জিআরপি কর্মীরা ট্রেন যাত্রীদের বলেছিলেন, তাদের মোবাইল ফোন এবং চার্জারগুলি যেন তারা লুকিয়ে রাখেন। যখন কেউ তাদের জিনিস দিতে চাইছিলেন না তাদের বন্দুকও দেখায় ডাকাতদল। একপ্রকার ভয়ে ও বাধ্য হয়ে ডাকাতদের মূল্যবান জিনিস দিয়ে দেন যাত্রীরা। সকালে ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছানোর পর অনেক যাত্রীরা জানিয়েছেন, তাদের অনেক মালপত্র ও মূল্যবান নানান জিনিসপত্র খোয়া গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+