নাগরিকত্ব বিলে সমর্থন জেডিইউ-র, প্রতিবাদে যজ্ঞ শুরু করল আরজেডি

নাগরিকত্ব বিলে সমর্থন জেডিইউ-র, প্রতিবাদে যজ্ঞ শুরু আরজেডি-র

নাগরিকত্ব বিলকে সমর্থন জানিয়েছে বিহারের শাসক দল জেডিইউ। তারই প্রতিবাদে এবার যজ্ঞ শুরু করল আরজেডি। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়ির সামনে নাগরিকত্ব বিলের বিরোধিতায় স্লোগান দিতে দিতে হাজারও আরজেডি সমর্থক যজ্ঞ শুরু করেছেন।

নাগরিকত্ব বিলের প্রতিবাদে আরজেডি

নাগরিকত্ব বিলের প্রতিবাদে আরজেডি

বিহারের শাসক দল জেডিইউ নাগরিকত্ব বিলের সমর্থন জানিয়েছেন। তা মেনে নিতে রাজি নয় বিরোধী দল আরজেডি। রবিবার সকাল থেকে হাজার হাজার আরজেডি সমর্থক প্ল্যাকার্ড নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়ির সামনে সমবেত হন। সেখানেই তাঁরা যজ্ঞ শুরু করেছেন। সেই সঙ্গে নীতীশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। যজ্ঞ করার সময় আজেডি সমর্থকরা চিৎকার করে বলতে থাকেন এটা সংবিধানের কালো দিন। নীতীশ কুমারের বিরুদ্ধে স্লোগান গিতে দিতে যজ্ঞে আহুতি দিতে থাকেন তাঁরা। জেডিইউ-যে আর ধর্মনিরপেক্ষ নেই তার অভিযোগ করেছেন আরজেডি নেতা উদয় নারায়ণ চৌধুরি।

নাগরিকত্ব বিলের সমর্থন জেডিইউ-র

নাগরিকত্ব বিলের সমর্থন জেডিইউ-র

বিহারে জেডিইউ-র শরিক দল বিজেপি। তাই প্রথম থেকেই নাগরিকত্ব বিলের সমর্থন জানিয়েছেন নীতীশের দল। লোকসভা এবং রাজ্যসভা দুই অধিবেশনেই নাগরিকত্ব বিলের সমর্থনে ভোট দিয়েছেন জেডিইউ সাংসদরা। এই নিয়ে দলের অন্দরেই মত বিরোধ তৈরি হয়েছে। কিন্তু তার পরেও নীতীশ কুমার নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন।

প্রশান্ত কিশোরের সঙ্গে বিরোধ নীতীশের

প্রশান্ত কিশোরের সঙ্গে বিরোধ নীতীশের

নাগরিকত্ব বিলের সমর্থন নিয়ে প্রথম থেকেই নীতীশ কুমারের সঙ্গে মত বিরোধ তৈরি হয়েছিল প্রশান্ত কিশোরের। প্রশান্ত কিশোর প্রথম থেকেই এই বিলের বিরোধিতা করে আসছিলেন। প্রকাশ্যে সেকথা বলেও ছিলেন তিনি। এই নিয়ে নীতীশ কুমারের সঙ্গে তাঁর বিরোধ চরমে ওঠে। শোনা যাচ্ছিল তিনি নাকি পদত্যাগ পর্যন্ত করতে গিয়েছিলেন। কিন্তু নীতীশ কুমার তাঁর পদত্যাগ গ্রহন করেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+