১৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করল RJD! তেজস্বী যাদব কোন কেন্দ্র থেকে লড়ছেন জানেন?
বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এর জন্য সোমবার রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) তাদের ১৪৩ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী যাদব বৈশালী জেলার রাঘোপুর বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মাধেপুরা থেকে চন্দ্র শেহখর, মোকামা থেকে বীণা দেবী (সুরভনের স্ত্রী) এবং ঝাঝা থেকে উদয় নারায়ণ চৌধুরী হ্যারিকেন প্রতীকে লড়াই করছেন।

রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) একতরফা ভাবে প্রার্থী তালিকা ঘোষণা করায় মহাগঠবন্ধনের শরিক দলগুলির মধ্যে আসন ভাগাভাগি নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। আসন ভাগাভাগি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এবং কিছু আসনে মহাগঠবন্ধনের শরিক দলগুলির মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে।
মহাগঠবন্ধনে সমস্যার কারণে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এতদিন তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তবে দলটি তাদের সমস্ত প্রার্থীদের প্রতীক প্রকাশ করে। প্রতীকটি হলো হ্যারিকেন। ২০২০ সালে ১৪৪টি আসনের প্রার্থী দিয়েছিল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)।এবার একটি কম আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) পাশাপাশি সোমবার চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কেজরিওয়ালের আম আদমি পার্টি। এই দফায় আরও ১২ জনের নাম প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৩২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আপ।
মহাগটবন্ধনে আসন রফা এখনও চূড়ান্ত হয়নি। এর মাঝেই বিভিন্ন দল এক এক করে প্রার্থী ঘোষণা শুরু করেছে। কংগ্রেস এবং জেএমএম নিজেদের মত প্রার্থী দেওয়া শুরু করেছে। আসন রফা চূড়ান্ত না হওয়ায় জেএমএম একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications