তিহাড়ে প্রতিদ্বন্দ্বী গ্যাং-এর হামলা! মৃত্যু গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়ার

দিল্লির তিহাড় জেলের ভিতরেই প্রতিদ্বন্দ্বী গ্যাং-এর হামলায় মৃত্যু হল গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়ার। সে ২০২১-এ দিল্লির রোহিনী আদালতের হামলার প্রধান অভিযুক্ত। ভোরে গ্যাংস্টার জিতেন্দ্র-র গ্যাং এই হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জেল আধিকারিক জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত তিল্লু তাজপুরিয়াতে সঙ্গে সঙ্গে দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ।

তিহাড় জেল
Photo Credit: ফাইল ছবি

অতিরিক্ত ডিএসপি অক্ষত কৌশল জানিয়েছেন, এদিন সকাল সাতটার আশপাশের সময়ে তিহাড় জেলের দুই বিচারাধীন বন্দিকে দীনদয়াল হাসপাতালের বহির্বিভাগে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে সুনীল ওপরে তিল্লুকে মৃত বলে ঘোষণা করা হয়। রোহিত নামে অন্য একজনের চিকিৎসা চলছে বলে জানানো হয়েছে।

তিল্লু তাজপুরিয়াকে হাইরিস্ক ওয়ার্ডের নিচুতলায় রাখা হয়েছিস। তাকে চার বন্দি দীপক, যোগেশ, রাজেশ এবং রিয়াজ খান আক্রমণ করে বলে জানা গিয়েছে। এরা লোহার গ্রিলকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে। এই লোহার গ্রিল একই ওয়ার্ডে দুই গ্যাংকে আলাদা করেছিল। তবে তিল্লু জাতীয় রাজধানীর অন্যতম ভয়ঙ্কর গ্যাংস্টার ছিল।

 তিল্লু তাজপুরিয়া
Photo Credit: ফাইল ছবি

প্রসঙ্গত ২০২১-এর ২৪ সেপ্টেম্বর রোহিনী আদালতের ২০৭ নম্বর ঘরে দুই শ্যুটার জিতেন্দ্র গগিকে গুলি করে হত্যা করে। সূত্রের খবর, ২০২১-এর সেপ্টেম্বরে রোহিনী শ্যুটআউটের এক দিন আগে শুটার উমং এবং জগদীপ মুর্থালে রাজেশ তাজপুরিয়া নামে এক দুষ্কৃতীর কাছ থেকে অস্ত্র কিনেছিল। ওইদিন তারা এইমসের কাছে একব্যক্তির থেকে আইনজীবীর পোশাক নিয়েছিল।

এদিনের ঘটনা তিহারের ভিতরে গ্যাংওয়ারের দ্বিতীয় ঘটনা ১৪ এপ্রিল আরেক হ্যাংস্টার এবং বিচারাধীন বন্দি প্রিন্স তেওয়াতিয়া, প্রতিদ্বন্দ্বী দলের হামলায় মারা যায়। দিল্লির সব থেকে সুরক্ষিত সংশোধনাগারের ভিতরে এই ঘটনায় জেলের অভ্যন্তরের আইনশৃঙ্ঘলা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+