Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আরজি কর ধর্ষণ এবং খুনের তদন্তে একাধিক লিড! নির্যাতিতার আঘাত নিয়ে বড় প্রশ্ন প্রধান বিচারপতির

RG Kar Case Hearing: আরজি কর ধর্ষণ এবং খুনের তদন্তে একাধিক লিড উঠে এসেছে। এই অবস্থায় সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়ের। ঘটনার পর থেকে একমাসেরও বেশি সময় কেটে গিয়েছে। এই অবস্থায় আজ সোমবার নতুন করে 'স্ট্যাটাস রিপোর্ট' সিবিআই'য়ের তরফে জমা দেওয়া হয়।

যা দীর্ঘক্ষণ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বিশেষ বেঞ্চ পড়ে দেখেন (RG Kar Case Hearing)। এরপরেই বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়ের পর্যবেক্ষণ, সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ লিড উঠে এসেছে। সিবিআই তদন্ত চলুক।

Supreme court

তবে এদিন মামলার শুনানিতে বেশ কিছু প্রশ্নও তোলেন প্রধান বিচারপতি। বলেন, নির্যাতিতার চোখে আঘাতের উল্লেখ রয়েছে রিপোর্টে। কীভাবে একজন ঘমিয়ে থাকলে এমন আঘাত সম্ভব? এমনকি হ কীভাবে চশমা পরা অবস্থায় দেহ ছিল তা নিয়েও প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্ট। উত্তরে সলিসিটর জেনারেল জানান, চশমা না খুলেই ঘুমোনোর জন্য এই আঘাত লেগেছে। এই বিষয়ে বিস্তারিত রিপোর্টে আছে বলেও এদিন প্রধান বিচারপতির বেঞ্চকে জানান সিবিআই'য়ের আইনজীবী।

অন্যদিকে এদিন দীর্ঘ শুনানিতে আরও বেশ কয়েকটি বিষয় সামনে আসে। ফরেনসিক রিপোর্টে দেবাশিস সোমের উল্লেখ ছিল। কিন্তু তাঁকে কেন জেরা করা হচ্ছে না এদিন প্রশ্ন তোলা হয় আইনজীবীদের তরফে। জুনিয়র ডাক্তারদের আইনজীবী জানান, দেবাশিস সোম আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে দাবি করা হয়। যদিও এই বিষয়ে সিবিআই'য়ের তরফে অ্যাডভোকেট জেনারেল তুষার মেহতা বলেন, দেবাশিস সোম অসুস্থ। হাসপাতালে ভর্তি হওয়ার পর জেরা করা হয়েছে। এর থেকে বেশি কিছু বলতে চাননি আইনজীবী।

অন্যদিকে এদিন মামলার শুনানিতে ক্রাইম সিনে থাকা বেশ কয়েকটি নাম সিবিআইকে দিতে চান ডাক্তারদের আইনজীবী। সংশ্লিষ্টদের আইনজীবী ইন্দিরা সিং আদালতে জানান, এটা সাধারণ খুন এবং ধর্ষণের ঘটনা নয়। সলিশিটর জেনারেলকে এই বিষয়ে জানানো হয়েছে। ফলে সিল্ড কভারে ওই সমস্ত নাম জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে। নবরাত্রির পর সোমবার এই সংক্রান্ত ফের মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। সম্ভবত মামলার শুনানি হবে আগামী ১৪ অক্টবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+