Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Uttarkashi Tunnel Rescue: কীভাবে বিপর্যয়? হবে পরীক্ষা, সমীক্ষা হবে অন্যান্য নির্মাণাধীন টানেলগুলিও

Uttarkashi Tunnel Rescue: উদ্ধার হওয়া ৪১ জন শ্রমিক সবাই সুস্থ এবং স্বাভাবিক রয়েছে। যদিও চিন্যালিস'র স্বাস্থ্য কেন্দ্রে উদ্ধার হওয়া ৪১ জন শ্রমিককে রাখা হয়েছে। সেখানেই তাঁদের প্রয়োজন মতো চিকিৎসা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। অন্ধকার সুড়ঙ্গের মধ্যে এক একটা রাত খুবই কঠিন ছিল! কিন্তু আশা ভাঙেননি আটকে থাকা ৪১ জন শ্রমিক।

যদিও উদ্ধার করতে কেটে গিয়েছে ১৭টা দিন, ৪০০ ঘণ্টা। কিন্তু শ্রমিকদের মনোবলে কোথাও চিড় ধরেনি। এখনও অটুট রয়েছে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। অন্যদিকে, উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে (Uttarkashi Tunnel Rescue) কীভাবে এতবড় বিপর্যয় ঘটল তা খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি নির্মাণ কাজ চলা অন্যান্য সুড়ঙ্গগুলির সমীক্ষাও করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Uttarkashi Tunnel Collapse

আগামীদিনে যাতে যে কোনও ধরনের বিপদ এড়ানো সম্ভব সে বিষয়টিকে মাথায় রেখেই টানেলগুলির (Uttarkashi Tunnel Rescue) সমীক্ষার কাজ সরকারের তরফে করা হবে। অন্যদিকে সিল্কিয়ারা টানেলের পাশে মন্দির তৈরির কথাও জানিয়েছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। তিনি জানিয়েছেন, ভগবানের কৃপাতেই সফল হয়েছে অপারেশন।

আজ বুধবার সকালেও (Uttarkashi Tunnel Rescue) টানেলের পাশে নির্মিত ছোট মন্দিরে এক পুরোহিতকে পুজো করতে দেখা গিয়েছে। অন্যদিকে ভারতীয় বায়ুসেনাকে এখনও স্ট্যান্ডবাই রাখা হয়েছে। হাসপাতালে ভর্তি ৪১ জন শ্রমিকের চিকিৎসার জন্যে এইমস থেকে বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের উড়িয়ে নিয়ে আসা হচ্ছে।

গত ১৭ দিন ধরে অন্ধকূপে বন্দি ছিলেন শ্রমিকরা। দীর্ঘ সময়ে তাদের শরীরে কোনও সংক্রমণ বাসা বেঁধেছে কিনা তা তাঁরা পরীক্ষা করবেন। একই সঙ্গে কোনও ট্রমা শ্রমিকদের মধ্যে কাজ করছে কিনা তাও এইমসের বিশেষজ্ঞরা খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে শ্রমিকদের চিকিৎসার যাবতীয় খরচ উত্তরাখন্ড সরকার বজন করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ধামী।

অন্যদিকে শ্রমিকদের পরিবারের সদস্য এবং আত্মীয়দের থাকা-খাওয়ার ব্যবস্থাও সরকার করবে বলে জানানো হয়েছে। পাশাপাশি ৪১ জন শ্রমিকের জন্যে পেড লিভের ঘোষণা করা হয়েছে। যাতে তাঁরা অনেকটা সময় পরিবারের সঙ্গে কাটাতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+