মোতায়েন এন্টি এয়ারক্র্যাফট গান-এন্টি ড্রোন সিস্টেম! বহুতলে তৈরি স্নাইফার! এটা দিল্লি নাকি যুদ্ধক্ষেত্র?
Republic Day 2025: প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে একেবারে দুর্গে পরিণত হয়েছে রাজধানী দিল্লি। একেবারে আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কর্তব্যপথে আজ দেশ-বিদেশের একাধিক অতিথি উপস্থিত থাকবেন। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে নিরাপত্তার ক্ষেত্রে কোনও ফাঁক রাখতে চাইছে না দিল্লি পুলিশ। একেবারে ছয়টি নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে রাজধানীজুড়ে।
মোতায়েন করা হয়েছে ৬০ হাজার সুরক্ষা কর্মী। এর মধ্যে ১৫ হাজার জওয়ান কর্তব্যপথকে ঘিরে রাখবে বলে জানা যাচ্ছে। এর মধ্যে যেমন দিল্লি পুলিশের জওয়ানরা রয়েছেন তেমন প্যারামিলিট্রি ফোর্স, NSG কমান্ডো, SPG কমান্ডো, বম্ব স্কোয়াড, সোয়াট কনান্ডো, কুইক রেসপন্স টিম (QRT) এবং ডগ স্কোয়াডকে মোতায়েন কর হয়েছে।

এছাড়াও নয়া দিল্লিতে ৭০০০ এরও বেশি সিসিটিভি ক্যামেরা মোতায়েন করা থাকছে। এর মধ্যে ১০০০ টাকা সিসিটিভি নজর রাখবে প্যারেডের (Republic Day 2025) উপর।
এই সমস্ত ক্যামেরায় বিশেষ face recognition system থাকবে। যার মাধ্যমে সহজেই সন্দেহভাজনকে চিনে নেওয়া যাবে। তাৎপর্যপূর্ণ ভাবে ৫০,০০০ এরও বেশি অপরাধী এবং সন্ত্রাসীদের তথ্য এই সমস্ত ক্যামেরায় ফিড করা হয়েছে। ফলে যে কোনও তথ্য মুহূর্তে ক্যামেরায় ভেসে উঠবে।
Republic Day 2025: এন্টি এয়ারক্র্যাফট গান-এন্টি ড্রোন সিস্টেম মোতায়েন
ডিসিপি দেবেশ মহলা জানিয়েছেন, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসা প্রত্যেক ব্যক্তিকে হাই ডেফিনিশন ক্যামেরার চোখ দিয়ে যেতে হবে। যদি কোনও ব্যক্তির চেহারা মিলে যায় ক্যামেরায় থাকা ডেটার সঙ্গে, তাহলে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে উঠবে বলে দাবি। অন্যদিকে ড্রোন হামলা ঠেকাতেও তৈরি বাহিনী।
মোতায়েন করা হয়েছে এন্টি ড্রোন সিস্টেম (Anti Drone System) এবং এন্টি এয়ারক্র্যাফট গান (anti aircraft gun) । এমন ১০ টি জায়গায় মোতায়েন থাকবে এই সিস্টেম। অন্যদিকে ২৫ তারিখরাত থেকেই সমস্ত উঁচু বাড়িতে স্নাইপারকে মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্যারেড রুট ও ভিভিআইপি এলাকায় বোমা ডিটেকটিভ টিম, সোয়াট কমান্ডো, কুইক রেসপন্স টিম (কিউআরটি) এবং ডগ স্কোয়াড মোতায়েন করা হবে।
শীর্ষ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিশাল এই বাহিনীকে প্রতি ২০-৩০ মিটার দূরত্বে মোতায়েন করা হয়েছে। সন্দেহজনক কোনও ব্যক্তি বা বস্তু দেখলে সঙ্গে সঙ্গেই নিকটস্থ পুলিশকে জানানো কথা বলা হয়েছে। ইতিমধ্যেই দিল্লির কর্তব্যপথে ধীরে ধীরে দর্শকরা আসতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications