Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাম মন্দির থেকে ১৫ মিনিট দূরে ১৪ কোটিরও বেশি দামে জমি কিনলেন অমিতাভ

Amitabh Bachchan: রাম রাজ্যে জমি কিনলেন অমিতাভ বচ্চন। অযোধ্যায় সেভেন স্টার এনক্লেভে (seven-star enclave) একটি জায়গায় এই জমি তিনি কিনেছেন বলে জানা গিয়েছে। আর মাত্র কয়েকটা দিন! আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে ঐতিহাসিক রামমন্দির (Ram Mandir Inauguration) ।

রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PmModi)। একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি অযোধ্যায়। গোটা দেশজুড়ে উৎসাহ। আর এর মধ্যেই এই খবর সামনে আসল। তবে প্লটে সাইজ কিংবা দামের বিষয়ে বিস্তারিত ভাবে কিছু জানা জায়নি। তবে।

(Amitabh Bachchan)

সুত্রের খবর, রাম মন্দির থেকে মাত্র ১৫ মিনিট দুরেই এই জমি অমিতাভ (Amitabh Bachchan) কিনেছেন। আর তা প্রায় ১০,০০০ বর্গফুট বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, এজন্যে ইতিমধ্যে 14.5 কোটি টাকা বিগ বি দিয়ে দিয়েছেন বলেও শোনা জাচ্ছে। তবে মন্দির থেকে কাছে হলেও বিমানবন্দর থেকে সেখানে পৌঁছতে প্রায় ৩০ মিনিট সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে।

আগামী ২০২৮ সালের মধ্যে গোটা প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। আর সেখানেই বিলাসবহুল হোটেল হওয়ার কথা আছে। সম্প্রতি এক অনুষ্ঠানে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) বলেন, অয্যোধ্যায় The House of Abhinandan Lodha এর সঙ্গে একসঙ্গে কাজ করতে পেরে আমি খুবই উৎসাহী।

এমন একটা শহর যা আমার হৃদয়ের খুব কাছের বলেও মন্তব্য করেছেন বিগ বি। শুধু তাই নয়, রাম রাজ্যের চিরন্তন আধ্যাত্মিকতা এবং সাংস্কৃতিক সমৃদ্ধির কথাও ওই অনুষ্ঠানে তুলে ধরেন তিনি। পাশাপাশি আধ্যাত্নিক রাজধানীতে ঘর বানাতে পেরে খুব খুশি বলেও মন্তব্য করেছেন।

অন্যদিকে HoABL এর চেয়ারম্যান Abhinandan Lodha জানিয়েছেন, বিগ বি সরযূর "প্রথম নাগরিক"। তাঁর বিনিয়োগ প্রকল্পটিকে "অযোধ্যার বিশ্বব্যাপী আধ্যাত্মিক তাত্পর্যের প্রতীক" হিসাবে পরিণত করবে। আর্থিক ক্ষমতা বৃদ্ধি এবং আধ্যাত্মিক ঐতিহ্যের গভীর উপলব্ধি প্রতিফলিত হবে বলেও মন্তব্য করেছেন HoABL এর চেয়ারম্যান।

বলে রাখা প্রয়োজন, আন্তজাতিক পর্যটনে সেরা ঠিকানা হবে অয্যোধ্যা। আর সে কথা মাথায় রেখেই বিমান-রেল পরিষেবা সহ একাধিক পরিকাঠামো সে রাজ্যে তৈরি করা হচ্ছে। গত কয়েকদিন আগেই অয্যোধ্যায় গিয়ে একাধিক প্রকল্পের ঘোষনা করা হয়েছে। সেই মতো শুরু হয়েছে কাজ। তবে রাম রাজ্যে মন্দির উদ্বোধনেই এখন নজর গোটা দেশের। যেখানে আমন্ত্রিত বিগ বি-ও (Amitabh Bachchan)।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+