সুখবর! দেশব্যাপী দাম কমবে রান্নার তেলের, কারণ কী? কবে থেকে? জানুন বিস্তারিত
বাজারে রান্নার তেলের দাম দিন দিন বাড়তে থাকার কারণে অবশেষে স্বস্তির বার্তা দিল কেন্দ্র সরকার। ক্রুড (crude) ভোজ্য তেলের উপর আমদানি শুল্ক কমিয়ে ২০% থেকে ১০% করা হয়েছে। ৩১ মে থেকে নতুন এই সিদ্ধান্তটি সারা দেশে কার্যকর হবে। ইতিমধ্যেই সরকারি বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে।

ভারত প্রায় ৭০% ভোজ্য তেলের চাহিদা আমদানির মাধ্যমে পূরণ করে। দেশীয় তেলবীজ উৎপাদন কম হওয়ার কারণে মূলত বিদেশের উপরেই নির্ভর করতে হয়। এতদিন ক্রুড (crude) সয়াবিন তেল, পাম তেল এবং সূর্যমুখী তেলের উপর প্রায় ২৭.৫% করের বোঝা ছিল। কিন্তু এখন তা কমে দাঁড়াবে ১৬.৫%-এ। এর ফলে আগামী দিনে বাজারে তেলের দাম কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে।
প্রধানত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড থেকে ভারত পাম তেল আমদানি করে। আর সূর্যমুখী তেল আসে আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া এবং ইউক্রেন থেকে। গত বছরের সেপ্টেম্বর মাসে শুল্ক বাড়ানোর পর থেকে দাম খুব তাড়াতাড়ি বেড়েছিল। শিল্পমহলের মতে, নতুন এই শুল্ক কমানোর সিদ্ধান্তের কারণে সেই চাপ অনেকটাই কমে যাবে।
দামের বাস্তব প্রভাব খতিয়ে দেখার জন্য ভোক্তা বিষয়ক মন্ত্রক বিভিন্ন রাজ্যে নজরদারি শুরু করেছে। অন্ধ্র প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এবং মধ্য প্রদেশে সবচেয়ে বেশি রিফাইনারি থাকাযর কারণে সেখানে বিশেষ পরিদর্শন চলছে। প্যাকেটজাত সূর্যমুখী এবং সয়াবিন তেলের এমআরপি ও ডিস্ট্রিবিউটর দামের পরিবর্তনও খতিয়ে দেখা হচ্ছে।
অনেক সংস্থা ইতিমধ্যেই দাম কমিয়ে দিয়েছে। প্রক্রিয়াকরণ সংস্থাগুলি আশ্বাস দিয়েছে যে, নতুন কম শুল্কে আমদানিকৃত তেল বাজারে এলে দাম আরও কিছুটা কমবে।
সরকারের লক্ষ্য একটাই, ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষদের উপরে খরচের চাপ কমানো।
-
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি












Click it and Unblock the Notifications