Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মিজোরাম বিধানসভা! কংগ্রেস কি পারবে ২০১৩-র মতো প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ঘোরাতে

বুধবার উত্তর-পূর্বের একমাত্র কংগ্রেস শাসিত রাজ্যে নির্বাচন।২০১৩-র নির্বাচনে কী হয়েছিল সেই রাজ্যে। পাঁচ বছর ক্ষমতায় থাকার পরেই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া হেলায় উড়িয়ে ৪০ আাসনের মধ্যে ৩৪টিতে জয়ী হয়েছিল

বুধবার উত্তর-পূর্বের একমাত্র কংগ্রেস শাসিত রাজ্যে নির্বাচন। ২০১৩-র নির্বাচনে কী হয়েছিল সেই রাজ্যে। পাঁচ বছর ক্ষমতায় থাকার পরেই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া হেলায় উড়িয়ে ৪০ আাসনের মধ্যে ৩৪টিতে জয়ী হয়েছিল তারা। এবারও কী তারা পারবে একইভাবে ক্ষমতা ধরে রাখতে। সেই প্রশ্ন উঠছে রাজনৈতিকমহলের একাংশে।

২০১৩-র নির্বাচনে প্রধান বিরোধী এমএনএফ ৩১ আসনে প্রার্থী দিয়ে ৫ টি আসন দখল করেছিল। আর মিজোরাম পিপলস কনফারেন্স পেয়েছিল একটি আসন।

২০০৮-এর নির্বাচনে ১০ বছর পর রাজ্যে ক্ষমতায় আসে কংগ্রেস। সেবছর তারা ৩২ টি আসন দখল করেছিল। ক্ষমতায় থাকা এমএনএফ পেয়েছিল মাত্র তিনটি আসন। এমসিপি দুটি এবং জোরাম ন্যাশনালিস্ট পার্টি পেয়েছিল দুটি আসন। মারাল্যান্ড ডেমোক্রেটিক ফ্রন্ট পেয়েছিল মাত্র একটি আসন।

২০১৩-র মিজোরাম বিধানসভা নির্বাচন

২০১৩-র মিজোরাম বিধানসভা নির্বাচন

৪০ আসনের বিধানসভার নির্বাচন হয়েছিল ২০১৩-র ২৫ নভেম্বর। ভোটার ছিল ৬.৯ লক্ষ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১৪২ জন প্রার্থী। এর মধ্যে কংগ্রেস ও মিজোরাম ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রার্থী ছিল ৪০ জন করে। মিজোরাম ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মধ্যে ছিলেন মিজো ন্যাশনাল ফ্রন্টের ৩১ জন প্রার্থী। জোটে ছিলেন মিজো পিপলস কনফারেন্সের ৮ প্রার্থী এবং মারাল্যান্ড ডেমোক্রেটিক ফ্রন্টের একজন প্রার্থী। ছাড়াও জোরাম ন্যাশনালিস্ট পার্টি ৩৮ টি আসনে, বিজেপি ১৭ টি আসনে, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির ২ প্রার্থী এবং জয়মাহা ভারত পার্টির এেকজন প্রার্থী ছিলেন।

একনজরে মিজোরাম

একনজরে মিজোরাম

ভোটের নিরিখে ব্যবধান কম

ভোটের নিরিখে ব্যবধান কম

রাজ্যের রাজনৈতিক মহলের একাংশের অনুমান কংগ্রেসের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে প্রধান বিরোধী এমএনএফ। গত দুটি বিধানসভা নির্বাচনে কংগ্রেস অধিক সংখ্যক আসন দখল করলেও, দুদলের ভোটের ব্যবধান খুব একটা বেশি ছিল না। ২০১৩-র নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ২,৫৫,৯১৭ ভোট( ৪৪.৬৩%)। এমএনএফ পেয়েছিল ১,৬৪,৩০৫ ভোট( ২৮.৬৫%)। ২০০৮-র নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ১,৯৫,৬১৪ ভোট( ৩৮.৮৯%)। এমএনএফ পেয়েছিল ১,৫৪,১৩২ ভোট( ৩০.৬৫%)।

যদি কংগ্রেস এই নির্বাচনে জয়লাভ করে তাহলে লালথানহাওলা ফের মুখ্যমন্ত্রীর পদে বসবেন তৃতীয় বারের জন্য।

মিজোরামের জনসংখ্যা

মিজোরামের জনসংখ্যা

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+