ভোটের আগে মণিপুরে বিদ্রোহ ও হামলা বেড়েছে অনেকাংশে
ভোটের আগে মণিপুরে বিদ্রোহ ও হামলা বেড়েছে অনেকাংশে
২৭ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন রয়েছে মণিপুরে। তার আগেই রাজ্যটিতে বিদ্রোহ সম্পর্কিত ঘটনার সংখ্যা অনেকাংশে বেড়েছে।
গত পাঁচ মাসে উল্লেখযোগ্যভাবে বেড়েছে রাজ্যটির বিভিন্ন প্রান্তে বিস্ফোরণের ঘটনা। মণিপুরে সর্বশেষ বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে গত রবিবার৷ যেখানে একটি আইইডি বিস্ফোরণে দুই ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ কর্মী আহত হয়েছেন৷ অন্যদিকে উত্তর-পূর্ব রাজ্যেগুলিতে নির্বাচনের আগে সশস্ত্র বাহিনীর (বিশেষ ক্ষমতা) আইন আফস্পা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলির কাছে বড় ইস্যু হয়েছে৷ রাজ্যে শাসক দল বিজেপি থেকে বিরোধীরা সবাই এর সরাসরি বিরোধিতা করে আসছে৷

সেপ্টেম্বরে জঙ্গি হামলা!
প্রসঙ্গত, ২০২১ এর সেপ্টেম্বর থেকে এই বছরের ফেব্রুয়ারির মধ্যে মণিপুর এখনও পর্যন্ত ২৮টি বিদ্রোহ-সম্পর্কিত ঘটনার সাক্ষী হয়েছে। আইইডি বিস্ফোরণ, হাতবোমা নিক্ষেপ থেকে শুরু করে একজন ভারতীয় সেনা কর্নেল, তার পরিবার এবং চারজন সৈন্যকে হত্যা করা, সবই রয়েছে এই তালিকায়। ভোটের রাজ্যটিতে শুধুমাত্র গত সেপ্টেম্বরেই দুটি ঘটনা ঘটেছে, পিপলস রেভোলিউশনারি পার্টি অফ কাংলেইপাক-এর জঙ্গিদের কাছ থেকে একটি আইইডি বাজেয়াপ্ত করা হয়েছে। অন্য একটি ঘটনায় একজন জঙ্গি নিহত হয়েছে৷

অক্টোবরে জঙ্গি হামলা!
মণিপুরে গত অক্টোবরে, পাঁচটি আলাদা ঘটনা ঘটেছে৷ যার দুটি আইইডি বাজেয়াপ্ত ও সনাক্তকরণ সম্পর্কিত এবং একটি যেখানে একটি রাজনৈতিক দলের প্রার্থীর বাড়িতে একটি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। ১০ অক্টোবর আরও দুটি ঘটনা ঘটেছে মণিপুরে, যেখানে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে চার জঙ্গি৷ ঠিক এর দু'দিন পরে জঙ্গিদের হাতে তিনজন সাধারণ লোক নিহত হয়েছিল। দুটি ঘটনাই ঘটেছে মণিপুরের থাউবাল জেলায়।

নভেম্বরে জঙ্গি হামলা!
একই ভাবে গত ২০২১ এর নভেম্বর মাসে, সাতটি ঘটনা ঘটেছিল মণিপুরে যার মধ্যে একটি ছিল ৪৬ আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লভ ত্রিপাঠী ও তাঁর পরিবার এবং চারজন সৈন্যের মর্মান্তিক হত্যা। এই মাসে আরেকটি ঘটনায় একজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও পাঁচটি আইইডি বাজেয়াপ্ত করা হয়েছিল। এছাড়াও অন্য আরএকটি ঘটনায় ১৯৭টি আইইডি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই মাসে মণিপুরে মোট দুটি আইডি বিস্ফোরণও হয়েছিল৷

ডিসেম্বর ও জানুয়ারিতে জঙ্গি হামলা!
অন্যদিকে ডিসেম্বরে, একটি আইইডি বিস্ফোরণ এবং একটি আইইডি পুনরুদ্ধার সহ তিনটি জঙ্গি হামলা সম্পর্কিত ঘটনা ঘটেছে মণিপুরে। এই মাসেই পাঁচজন পিএলএ জঙ্গিকে মায়ানমার সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। আাবার চলতি বছরের জানুয়ারিতে এ ধরণের পাঁচটি ঘটনা ঘটেছে যারবমধ্যে একটি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণ এবং বাকি দুটি হ্যান্ড গ্রেনেড এবং একটি আইইডি উদ্ধারের মতো ঘটনা৷ পাশাপাশি মণিপুরের দুটি জঙ্গি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে একজন জঙ্গি নিহত হয়েছে। জানুয়ারিতেই মণিপুরের মোরেহতে একটি আইইডি বিস্ফোরণ ঘটেছে এবং একজন আসাম রাইফেলস জওয়ানকে হত্যা করেছে জঙ্গিরা৷
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications