Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজধানী দুর্ঘটনা নিয়ে একনজরে কে কী বলছেন?

রাজধানী দুর্ঘটনা নিয়ে একনজরে কে কী বলছেন?
নয়াদিল্লি, ২৫ জুন : রাজধানী দুর্ঘটনা পিছনে নক্সালদের হাত রয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত কোনও প্রমাণ এখনও মেলেনি। কেনই বা এতবড় দুর্গটনার সম্মুখীন হল রাজধানী দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। তা নিয়েও কোনও নির্দিষ্ট কারণ জানাতে অপারগ সরকারি আধিকারিকরা। এদিকে রাজধানী দুর্ঘটনাকে হাতিয়ার করে রাজনীতি শুরু করেছেন বিভিন্ন পক্ষ।

এক ঝলকে দেখে নেওয়া যাক এই বিষয়ে কে কি বলছেন:

রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী

ঘটনাস্থলে উপস্থিত রেল আধিকারিকদের সঙ্গে আমি নিজে কথা বলেছি। এই সংক্রান্ত যাবতীয় ঘটনার উপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। খোদ প্রধানমন্ত্রীও এবিষয়ে সহমত যে, এত তাড়াতাড়ি নক্সালদের দায়ী করাটা ঠিক নয়। এই ঘটনাসংক্রান্ত যাবতীয় রিপোর্ট হাতে পাওয়ার পরই এবিষয়ে বলতে পারা যাবে। তবে, রাজধানী দুর্ঘটনাস্থল থেকে ৬০ কিলোমিটার দূরে মোতিহারিতে যে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তাতে মাওবাদীদের হাত থাকতে পারে।

লালুপ্রসাদ যাদব, রাষ্ট্রীয় জনতা দল প্রধান, তথা প্রাক্তন রেলমন্ত্রী

এই ঘটনার দায় রেলমন্ত্রীর কাঁধেই চাপিয়েছেন লালুপ্রসাদ। তাঁর কথায়, আমি রেল মন্ত্রী ছিলাম। আমি জানি যে রাজধানী এক্সপ্রেসের আগে একটি পাইলট ইঞ্জিন চালানো হয় যা রাজধানীর সঙ্গে ৩০ মিনিটের ব্যবধানে চলে। পথে কোনও বাধা আছে কিনা বা ট্র্যাক নিরাপদ রয়েছে কি না তা যাচাই করতেই এই ইঞ্জিনটি চালানো হয়। মনে হচ্ছে এক্ষেত্রে সেটা করা হয়নি, সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : বিহারের কাছে লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেস মৃত ৪, গুরুতর জখম কমপক্ষে ৮ জন

রেল দফতরের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। যদি এক্ষেত্রে মাওবাদীদের হাতও থেকে থাকে তবু দায় রেল দফতরেরই। মাওবাদীরা আগেই বনধের ডাক দিয়েছিল, এবং সে বিষয়ে আগে থেকেই সতর্ক করেছিল। সেক্ষেত্রে দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা উচিত ছিল রেল কর্তৃপক্ষের। কারণ যাত্রী সুরক্ষা নিশ্চিত করা রেলের দায়িত্ব।

সৌগত রায়, তৃণমূল সাংসদ

সদানন্দ গৌড়া রেলমন্ত্রী। ছাপরার কাছে যে এত বড় দুর্ঘটনাটি ঘটল তাঁর দায় অবশ্যই রেলমন্ত্রীকে নিতে হবে। এই ঘটনার দায় নিয়ে এখনও সদানন্দ গৌড়ার পদত্যাগ করা উচিত।

জিতনরাম মঞ্ঝি, বিহারের মুখ্যমন্ত্রী

ছাপরায় রাজধানী এক্সপ্রেসে যে দুর্ঘটনা ঘটেছে প্রাথমিক পর্যায়ে তাতে মাওবাদীদের হাত রয়েছে বলে কোনও প্রমাণ মেলেনি। ট্র্যাকে কোনও ধরণের বিস্ফোরণ বা অন্য কোনও তথ্য প্রমাণই মাও ষড়যন্ত্রেকর দিকে ইশারা করছে না। রেল দফতরের তরফে কোনও ত্রুটি থাকার কারণেই এই দুর্ঘটনা।

রেল দফতর

রেলদফতরের তরফে অবশ্য মাও নাশকতার অভিযোগই তোলা হয়েথে। রেল বোর্ডের চেয়ারম্যান অরুণেন্দ্র কুমার দিল্লিতে জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মাও নাশকতার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। ট্র্যাকে বিস্ফোরণ হয়েছে, যার ফলস্বরূপ ট্রেনটি লাইচ্যুত হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+