রেলমন্ত্রীর ছেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের, মিথ্যা অভিযোগ দাবি সদানন্দ গৌড়ার

বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত খবর অনুযায়ী, কোদাগু জেলার কুশলনগরে যখন কার্তিকের সঙ্গে রাজশ্রী বাগদান হচ্ছিল তখনই ওই অভিনেত্রী দাবী করেন, কার্তিকের বিয়ে তাঁর সঙ্গে হয়ে গিয়েছে এবং কার্তিক তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। বুধবার সন্ধ্যায় ওই কন্নড ছবির অভিনেত্রী কার্তিকের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ এবং প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। ওই অভিনেত্রীর নাম মৈত্রেয়া গৌড়া মিডিয়াতে জানিয়েছেন ২০১৪ সালের ৫ জুন তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৮ মে, ২০১৪ থেকে দুজনের মধ্য়ে সম্পর্খ তৈরি হয়।
যদিও কেন্দ্রীয় মন্ত্রী গৌড়ার কথায়, "আমার ছেলে আমাকে সব বলে। এবং এই ঘটনাটি আমার ভাবমূর্তি কলুষিত করার জন্য বলা হচ্ছে।" একই সুর নম্র ও ভদ্র স্বভাবের কার্তিকের গলাতেও। তাঁর কথায়, আমি শুধু অফিসে যাই, সেখান থেকে বাড়ি ফিরি। ওরা আমার বাবার ভাবমূর্তি নষ্ট করার জন্যই আমাকে ব্যবহার করছে।
একইসঙ্গে গৌড়া জানিয়েছেন, "আইন আইনের পথেই চলবে। আমি তাতে মাথা গলাব না। এটা ব্যক্তিগত বিষয়। এটি একটি মিথ্যা অভিযোগ। মন্ত্রী হিসাবে আমি এখানেই আছি।"
এপ্রসঙ্গে উল্লেখ্য বুধবার সারাদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও তাঁর ছেলে পঙ্কজকে নিয়ে হুলুস্থূলু কাণ্ড। সোস্যাল মিডিয়া এবং খবরের চ্যানেলগুলি এখনও সেই খবররে ফলো আপ থেকে বেরিয়ে আসতে পারেনি। তারই মধ্যে আবার কেন্দ্রীয় রেল মন্ত্রীর পারিবারিক এই সঙ্কটে অনেকেই রহস্যের গন্ধ পাচ্ছেন। এই দুই ঘটনার সময়কাল অত্যন্ত অর্থবহ বলেই মনে করছে রাজনৈতির মহলের একাংশ।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications