'রাহুল গান্ধীর উচিত দলিত মহিলাকে বিয়ে করা', বাংলায় ভোট যুদ্ধে প্রবেশ করতে চলা আরপিআই প্রধান কেন এমন বললেন
'রাহুল গান্ধীর উচিত দলিত মহিলাকে বিয়ে করা', বাংলায় ভোট যুদ্ধে প্রবেশ করতে চলা আরপিআই প্রধান কেন এমন বললেন
ভারতীয় রাজনীতিতে তিনি তাঁর বিভিন্ন মন্তব্যের জেরে খবরে এসেছেন। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রধান রামদাস আথাওয়ালেকে নিয়ে রীতিমতো তোলপাড়ও হয়েছে বহু সময়ে সংসদের রাজনীতি। এবার এনডিএতে বিজেপির সেই শরিকই মন্তব্য করলেন রাহুল গান্ধীকে নিয়ে।

'হাম দো হামারে দো' প্রসঙ্গ ও রামদাসের মন্তব্য
'আমি মনে করি রাহুল গান্ধী আমার ভালো বন্দু। আর তিনি 'হাম দো হামারে দো' সম্পর্কে বলছেন। এই মোটো পরিবার পরিকল্পনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তিনি যদি 'হাম দো হামারে দো' করতে চান তাহলে তিনি একজন দলিত মহিলাকে বিয়ে করুন। ' রামদাস আথাওয়ালে এই বক্তব্য রেখে এদিন কার্যত পারদ চড়িয়ে দেন। এই মন্তব্যের সঙ্গেই তিনি যোগ করেন যে জাতিভেদ বন্ধে রাহুল গান্ধী এভাবে বড় পরিবর্তন আনতে পারবেন।

রাহুলকে পরামর্শ
রামদাস অথাওয়ালে জানান যে 'এই জন্যই তাঁর (রাহুলের) বিয়ে করা দরকার আর তিনি যেন দলিত মহিলাকে বিয়ে করেন। এটা আমার পরামর্শ।' এই বক্তব্যের মাধ্য়মেই তিনি নতুন করে বিতর্কের কেন্দ্রে এনেছেন তাঁর মন্তব্যকে।

বাংলায় আসছে রামদাসের পার্টি
এদিক, বাংলার বুকে আসছে রামদাস অথাওয়ালের দল আরপিআই। তারা আপাতত বিজেপির সঙ্গে জোট গড়ে লড়াইয়ের বার্তা দিয়েছে। অথাওয়ালে নিজে জানিয়েছেন তাঁরা ১০ আসনে প্রার্থী দিতে চান।

বাংলায় অথাওয়ালের টার্গেটে কে?
বাংলায় অথাওয়ালে প্রথম থেকেই মমতা সরকারকে টার্গেটে রেখে এগিয়ে যেতে চাইছে। ফলে তিনি নিজের টুইটগুলিতেও সেই কথা ধরেই জানিয়েছেন, যে বাংলায় এনডিএ সরকার বানাবে বলে তাঁর বিশ্বাস।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications