রাম মন্দির নির্মাণের ট্রাস্টে ১৫ সদস্য, থাকবেন এক দলিতও, ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

রাম মন্দির নির্মাণের ট্রাস্টে ১৫ সদস্য, থাকবেন এক দলিতও, ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রে ১৫ জন সদস্য থাকবেন। ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই ১৫ জন সদস্যের মধ্যে আবার একজন দলিত সদস্য থাকবেন। দিল্লি বিধানসভা ভোটের আগে রাম মন্দির নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের। এই নিয়ে নতুন করে শুরু হয়েছে সমালোচনা।

ট্রাস্টে ১৫ সদস্য

ট্রাস্টে ১৫ সদস্য

শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তত্ত্বাবধানেই হবে অযোধ্যায় রামমন্দির নির্মাণ। লোকসভায় ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আদালতের নির্দেশ মেনেই এই ট্রাস্ট গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। স্বশাসিত এই ট্রাস্টে থাকবেন ১৫ জন সদস্য। তার মধ্যে একজন দলিত। এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রাম মন্দিরের জন্য ৬৭ একর জমি

রাম মন্দিরের জন্য ৬৭ একর জমি

অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য ৬৭ জমি দিচ্ছে সরকার। লোকসভা অধিবেশনেই সেকথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমিত শাহ জানিয়েছেন মন্দির কমিটির হাতে শীঘ্রই সে জমি তুলে দেওয়া হবে। রাম মন্দির নির্মানের ট্রাস্ট গঠনের কথা ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহ।

অযোধ্যায় বাড়ানো হল নিরাপত্তা

অযোধ্যায় বাড়ানো হল নিরাপত্তা

লোকসভায় মন্দির তৈরির ট্রাস্ট গঠনের কথা ঘোষণার সঙ্গে সঙ্গে অযোধ্যায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারণ অযোধ্যার রায় ঘোষণার পর থেকেই ট্রাস্ট গঠন নিয়ে বিভিন্ন হিন্দু সংগঠনের মধ্যে বিবাদ তুঙ্গে উঠেছিল। ট্রাস্ট গঠনের সিদ্ধান্ত ঘোষণার পর সেই বিবাদ আরও বাড়তে পারে এই আশঙ্কাতেই নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+