Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ayodhya Ram Temple: প্রকাশ্যে এল গর্ভগৃহের ছবি! কেমন ভাবে সাজানো হল? দেখলে চোখ জুড়িয়ে যাবে

Ayodhya Ram Temple: উদ্বোধনের আগেই প্রকাশ্যে এল অযোধ্যায় (Ayodhya) রামমন্দিরের গর্ভ গৃহের ছবি! আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) । নিজে হাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন তিনি।

আর তার আগে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে রামমন্দির নির্মাণ (Ayodhya Ram Temple) কাজ। যদিও গর্ভগৃহের কাজ প্রায় শেষ। আর সেই ছবি প্রকাশ্যে এসেছে। গর্ভগৃহের দেওয়াল এবং গম্বুজে সুন্দর ভাবে শিল্পকে ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন ধরনের কাজ ফুটে উঠেছে। মন্দির ট্রাস্টের তরফে এই ছবি প্রকাশ্যে আনা হয়েছে।

Ayodhya Ram Temple

অন্যদিকে মন্দিরের (Ayodhya Ram Temple) গর্ভগৃহে যে রামলালার মূর্তি প্রতিষ্ঠা হবে সেই কাজও চলছে জোরকদমে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সেই মূর্তি তৈরির কাজ শেষ হয়ে যাবে বলেও মনে করা হচ্ছে। রামলালার তিনটি মূর্তি তৈরি করা হচ্ছে।

মন্দির ট্রাস্টের আধিকারিকরা জানাচ্ছেন, ভগবান রামলালার (Ayodhya Ram Temple) তিনটি মূর্তি তৈরির কাজ প্রায় শেষের দিকে। যার মধ্যে একটি রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হবে। তিনি জানান, তিনটি মূর্তির মধ্যে দুটি কর্ণাটকের এবং একটি রাজস্থানের পাথরের তৈরি। সেখান থেকে একটি মূর্তিকে বেছে নেওয়া হবে। এমনটাই প্রকাশিত খবরে জানা গিয়েছে।

অন্যদিকে অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Temple)উদ্বোধনে এলাহি আয়োজন করা হচ্ছে। উদ্বোধনের দিনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে অমিতাভ বচ্চন, বিরাট কোহলি থেকে শুরু করে একাধিক ভিভিআইপিকে। জানা গিয়েছে রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৩০০০ ভিভিআইপি।

তালিকায় অমিতাভ বচ্চন, বিরাট কোহলি ছাড়াও থাকছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, যোগগুরু বাবা রামদেব, আরএসএস প্রধান মোহন ভাগবত, শিল্পপতি মুকেশ আম্বানি,রতন টাটা,গৌতম আদানি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+