Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sagarika Ghose: তুঝকো মিরচি লাগি তো...কোন সাগরিকা ঘোষের জন্য অমিত মালব্যকে খোঁচা দেবাংশুর?

Sagarika Ghose: তৃণমূল কংগ্রেস রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৫টি আসনের মধ্যে নিশ্চিত চার আসনে প্রার্থী দিল। তাঁদের মধ্যে তিনজন মহিলা, নতুন মুখ সাগরিকা ঘোষ।

মমতাবালা ঠাকুর ও সুস্মিতা দেব রাজনীতি করছেন অনেক বছর ধরেই। মমতা মতুয়া সম্প্রদায়ের। সুস্মিতা অসমে কংগ্রেস সাংসদ ছিলেন, পরে তৃণমূলে যোগ দেন। নাদিমুল হক ফের রাজ্যসভায় যাচ্ছেন, সংখ্যালঘু মুখ। সাগরিকা সদ্য যোগ দিলেন তৃণমূলে।

Sagarika Ghose: তুঝকো মিরচি লাগি তো

তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করতেই বিজেপি শিবির থেকে কটাক্ষ ভেসে আসছে। চার প্রার্থীর মধ্যে তিনজন মহিলা, কিন্তু তাঁদের মধ্যে দুজন বাংলার বাইরের। সাগরিকা ঘোষ সিনিয়র সাংবাকিক, লেখক। বিভিন্ন সংবাদমাধ্যমে কলাম খেলেন, সঞ্চালনাও করেন। ১৯৬৪ সালে সাগরিকার জন্ম দিল্লিতে।

সাগরিকার বাবা ভাস্কর ঘোষ ছিলেন দূরদর্শনের প্রাক্তন ডিরেক্টর জেনারেল। সাগরিকা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিলীপ সরদেশাইয়ের পুত্রবধূ। বিশিষ্ট সাংবাদিক ও সঞ্চালক রাজদীপ সরদেশাইয়ের সঙ্গে সাগরিকার বিয়ে হয় ১৯৯৪ সালে। দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজে পড়াশোনা সাগরিকার।

সাগরিকা আধুনিক ইতিহাস নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে, পেয়েছেন রোডস স্কলারশিপ। ১৯৯১ সালে সাংবাদিকতার জগতে পা রাখেন সাগরিকা। টাইমস অব ইন্ডিয়া, আউটলুক, ইন্ডিয়ান এক্সপ্রেসে কর্মরত ছিলেন। বিবিসি ওয়ার্ল্ডে প্রাইম টাইম অ্যাঙ্কর হিসেবে কোয়েশ্চেন টাইম ইন্ডিয়া অনুষ্ঠান সঞ্চালনা করতেন।

সিএনএন-আইবিএন চ্যানেলে ডেপুটি এডিটর ও প্রাইম টাইম নিউজ অ্যাঙ্কর হয়েছিলেন। এই চ্যানেলেই সাগরিকার সঞ্চালনায় একটি অনুষ্ঠানে হাজির হয়ে এক ছাত্রীর প্রশ্নে মেজাজ হারিয়ে তাঁকে মাওবাদী তকমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শো ছেড়ে বেরিয়েও গিয়েছিলেন। আজ তাঁর দল সাগরিকাকে রাজ্যসভায় পাঠাচ্ছে!

সাংবাদিকতার জগতে নানাবিধ পুরস্কার পেয়েছেন সাগরিকা ঘোষ। বেশ কয়েকটি বই লিখেছেন। ইন্দিরা গান্ধীর পাশাপাশি অটলবিহারী বাজপেয়ীকে নিয়েও তাঁর বই রয়েছে। সাগরিকা আজ প্রার্থী হওয়ার পর তাঁর স্বামী রাজদীপ সরদেশাই এখনও কিছু বলেননি।

অথচ ২০১৮ সালে সাংবাদিক কুমার কেতকার রাজ্যসভায় প্রার্থী হওয়ার পর রাজদীপই প্রশ্ন তুলেছিলেন, সাংবাদিকের রাজ্যসভা নির্বাচনের মতো ঘুরপথে রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে। এমনকী সাগরিকাও সেই সময় টুইটে লিখেছিলেন তিনি কোনও রাজনৈতিক দলের প্রার্থী হবেন না। কিন্তু কথা রাখতে পারেননি সাগরিকা।

বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য এদিন রাজদীপ ও সাগরিকাকে একহাত নিয়েছেন। একটি বিতর্কসভার ভিডিও পোস্ট করেছেন যেখানে রাজদীপ বিজেপি-শাসিত রাজ্যে ধর্ষণ, নারী নির্যাতন নিয়ে সরব হলে কেন পশ্চিমবঙ্গের নাম নিচ্ছেন না তা জানতে চাইছেন বাকিরা।

অমিত এক্স হ্যান্ডলের পোস্টে খোঁচা দিয়ে লিখেছেন, রাজদীপ তাঁর আনুগত্যের পুরস্কার পেলেন। কিন্তু সাংবাদিক হিসেবে তাঁর বিশ্বাসযোগ্যতা এতটাই তলানিতে যে তৃণমূলের মতো আঞ্চলিক দলও তাঁকে প্রার্থী না করে তাঁর স্ত্রীকে রাজ্যসভার মনোনয়ন দিল।

রাজদীপ ও সাগরিকাকে দিল্লির পচা ল্যাপডগ মিডিয়ার প্রতিনিধি হিসেবে চিহ্নিত করে অমিত আরও লিখেছেন, তাঁরা কলম, এয়ার টাইম ও ইউটিউব চ্যানেল বিক্রি করেন পদ্ম পুরস্কারের লোভে (রাজদীপ পান কংগ্রেস আমলে), সরকারি প্রতিষ্ঠানে কোনও পদের লোভে কিংবা রাজ্যসভায় যাওয়ার জন্য।

অমিতের ভিডিওর পাল্টা তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য একটি হিন্দি ছবিতে গোবিন্দার লিপে জনপ্রিয় গানের ভিডিও পোস্ট করে লিখেছেন, তুঝকো মিরচি লাগি তো ম্যায় ক্যায়া করু।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+