Rajya Sabha Election 2024: রাজ্যসভায় ভোট শুরু হতেই পদত্যাগ SP মুখ্যসচেতকের, ক্রসভোটিংয়ে চাপ বাড়ছে অখিলেশদের
রাজ্যসভার নির্বাচনে শুরু হতেই বড় ধাক্কা খেল সমাজবাদী পার্টি। দলের মুখ্যসচেতক মনোজ পাণ্ডে পদত্যাগ করেছেন। শোনা যাচ্ছে তিনি নাকি যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক করবেন। এই পরিস্থিতিতে রাজ্যসভায় আসন জয়ে সংশয় দেখা দিয়েছে সমাজবাদী পার্টির।
অখিলেশ যাদব আগে থেকেই ক্রস ভোটিংয়ের আশঙ্কা করেছিলেন। সেই আশঙ্কাই কি তবে সত্যি হতে চলেছে। জানা গিয়েছে ৯ আরএলডি সাংসদ ভোট দিয়েছে বিজেপিকেই। আজ রাজ্যসভায় ১৫টি আসনে নির্বাচন। তার মধ্যে তিনটি আসনে হচ্ছে ভোটাভুটি। রাজ্যসভায় দলের কেউ ক্রস ভোটিংয়ে গেলে দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অখিলেশ যাদব।

এদিকে সমাজবাদী পার্টির ৮ বিধায়ক নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন। তাঁরা নাকি যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন। গোপনে তাঁরা বৈঠক করেছেন। তারমধ্যে মুখ্যসচেতক মনোজ পাণ্ডে পদত্যাগে আরও চাপ বেড়েছে অখিলেশের দলে। উত্তর প্রদেশের রাজনৈতিক পরিস্থিতি রাতারাতি বদলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কয়েকদিন আগেই উত্তর প্রদেশে অখিলেশদের সঙ্গে আলোচনা করে জোট পাকা করেছিল কংগ্রেস। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিয়েছিলেন অখিলেশ যাদব। সব রাজ্যে যেখানে জোট নিয়ে টানাপোড়েন চলছে সেখানে উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত করে ফেলেছিলেন রাহুলরা। কিন্তু সেই জোট চূড়ান্ত হওয়ার পর পরই সমাজবাদী পার্টিতে ভাঙনের জল্পনা তৈরি হয়েছে।
সমাজবাদী পার্টির মুখ্যসচেতক মনোজ পাণ্ডের গ্রেফতারিতে বড় ধাক্কা এসেছে অখিলেশের শিবিরে তাতে কোনও সন্দেহ নেই। জানা গিয়েছে পদত্যাগের পরেই নাকি মনোজ পাণ্ডে রাম মন্দির দর্শনে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। অন্যদিকে শুধু উত্তর প্রদেশ নয় কর্নাটক, হিমাচল প্রদেশেও ক্রসভোটিংয়ের আশঙ্কা দেখা দিয়েছে। কর্নাটকে কংগ্রেসের গড় সামলাচ্ছেন ডিকে শিবকুমার। তিনি দাবি করেছেন কোনও রকম ক্রস ভোটিংয়ের সম্ভাবনা হতে দেওয়া যাবে না।
-
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের












Click it and Unblock the Notifications