আসারাম, রাম রহিমের পরে এবার ধর্ষণে যাবজ্জীবন সাজা ফলাহারি বাবার
স্বঘোষিত গডম্যান ফলাহারি বাবাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আলওয়ারের অতিরিক্ত জেলা ও নগর দায়রা আদালত।
আসারাম বাপুর মতোই রাজস্থানের আর এক স্বঘোষিত গডম্যান ফলাহারি বাবাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আলওয়ারের অতিরিক্ত জেলা ও নগর দায়রা আদালত। এক ছাত্রীকে ধর্ষণ করে ফলাহারি বাবা। বিচারক রাজেন্দ্র শর্মা এই অভিযোগ প্রমাণিত হওয়ার পরই সাজা শোনান।

পুলিশ জানিয়েছে, ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর ফলাহারি বাবাকে গ্রেফতার করে পুলিশ। গতবছরের ৭ অগাস্ট আলওয়ারে নিজের আশ্রমে এক যুবতী ভক্তকে ধর্ষণ করে ফলাহারি বাবা।
সাজার পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। জীবনের প্রথম রোজগার ফলাহারি বাবার হাতে তুলে দিতে ছত্তিশগড়ের এই যুবতী আলওয়ারের আশ্রমে গিয়েছিল। সেখানেই তাকে ধর্ষণ করে ফলাহারি বাবা। এই যুবতীর গোটা পরিবার ফলাহারি বাবার ভক্ত ছিল বলে জানা গিয়েছে।
ফলাহারি বাবার আসল নাম স্বামী কৌশলেন্দ্র প্রপান্নাচারী। ফল খেয়ে বেচে রয়েছে বলে রটে যাওয়ায় তার নাম ফলাহারি বাবা হয়ে যায়। আদালতে চূড়ান্ত শুনানির পরে দোষী সাব্যস্ত হওয়ার পরে সাজা শোনানো হয়।
-
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয়












Click it and Unblock the Notifications