Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দূরপাল্লার ট্রেনে এবার খাবারের মূল্য সহ তালিকা পরিবেশন করছে রেল, মেসেজেও জানতে পারবেন মেনু চার্ট

সকল শ্রেণীর যাত্রীদের জন্যেই রেলযাত্রা ভীষণই স্বাচ্ছন্দ্যের এক মাধ্যম। এক রাজ্য থেকে আরও এক রাজ্যে ভ্রমণের জন্যে প্রায় সর্বদায় মানুষ ট্রেনের ওপর ভরসা করে থাকে। তবে রেলযাত্রায় যে বিষয়টি মানুষকে ভাবায় তা হল খাবার। একটু বেশি ঘণ্টার ট্রেন জার্নি হলে ট্রেনে কি খাওয়া হবে সেই প্রশ্নটা প্রায় সকল যাত্রীর মনেই থাকে।

কেউ কেউ রেল ক্যান্টিন থেকেই খাবার নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আবার কেউ প্যান্ট্রি কারের ওপরই ভরসা রাখেন। তবে এবার সেই খাবার ও খাবারের বিষয়বস্তু, মূল্য নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক।

train

রেলযাত্রীদের সুবিধার্থে ট্রেনে খাবারের মেনু এবং দামের তালিকা বাধ্যতামূলকভাবে প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আইআরসিটিসি-র ওয়েবসাইটে যাত্রীরা সহজেই মেনু ও দাম দেখতে পারবেন।

ট্রেনে কী খাবার পাওয়া যাবে এবং তার মূল্য কত-সব তথ্য ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ওয়েটারদের কাছে মুদ্রিত মেনু কার্ড থাকবে এবং যাত্রীরা চাইলে তা দেখতে পারবেন। প্যান্ট্রি কারগুলিতে খাবারের মূল্য তালিকা স্পষ্টভাবে প্রদর্শন করা হবে। যাত্রীদের সচেতন করতে রেল থেকে এসএমএস পাঠানো হবে, যেখানে খাবারের মেনু ও দাম সম্পর্কিত লিঙ্ক থাকবে। খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে বড় পদক্ষেপ।

রেলমন্ত্রী খাবারের মান ও পরিচ্ছন্নতা বাড়াতে একাধিক উদ্যোগের কথাও জানিয়েছেন, যেমন -

  • নির্দিষ্ট বেস কিচেন থেকে খাবার সরবরাহ নিশ্চিত করা হচ্ছে
  • আধুনিক বেস কিচেন চালু করা হয়েছে, যেখানে রান্নার কাজ পর্যবেক্ষণের জন্য সিসিটিভি বসানো হয়েছে
  • শুধুমাত্র ব্র্যান্ডেড ও উচ্চমানের কাঁচামাল (যেমন- রান্নার তেল, আটা, চাল, ডাল, মসলা, দুগ্ধজাত পণ্য) ব্যবহার করা হবে
  • খাদ্য নিরাপত্তার জন্য প্রতিটি রান্নাঘরে সুপারভাইজার নিয়োগ করা হয়েছে
  • খাবারের মান বজায় রাখতে রেলের সুপারভাইজাররা নিয়মিত পরিদর্শন করছেন
  • প্যাকেটজাত খাবারে কিউআর কোড থাকবে, যাতে বেস কিচেনের নাম ও প্রস্তুতির তারিখ দেখা যাবে

খাবারের স্বাস্থ্যবিধি পরীক্ষার জন্য তৃতীয় পক্ষের অডিট

  • বেস কিচেন ও প্যান্ট্রি কারগুলিতে নিয়মিত পরিষ্কার ও পোকামাকড় নিয়ন্ত্রণ করা হচ্ছে
  • FSSAI (ভারতের খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষ) সার্টিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে
  • যাত্রীদের সন্তুষ্টি নিশ্চিত করতে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে

রেলমন্ত্রী বৈষ্ণব বলেছেন, ট্রেনে খাবারের মান ও পরিষেবা উন্নত করতে এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, যা যাত্রীদের আরও স্বাচ্ছন্দ্য দেবে। রেলে যাত্রা এখন হবে আরও স্বচ্ছ, স্বাস্থ্যকর ও যাত্রীবান্ধব!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+