শ্রমিক ট্রেন চালানোর কোনও প্রস্তাব আসেনি, রাজ্য-কেন্দ্র তরজায় নতুন মাত্রা যোগ করল রেল

রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের ফেরানোর সব বন্দোবস্ত করেছে। তৃণমূলের এই দাবির কয়েকঘণ্টার মধ্যেই শ্রমিক ফেরানো

রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের ফেরানোর সব বন্দোবস্ত করেছে। তৃণমূলের এই দাবির কয়েকঘণ্টার মধ্যেই শ্রমিক ফেরানো বিতর্কে নতুন মাত্রা যোগ করল রেলওয়ে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে শ্রমিক ট্রেন চালানো নিেয় রাজ্যের কাছ থেকে কোনও রকম প্রস্তাব আসেনি।

তুঙ্গে বিতর্ক

তুঙ্গে বিতর্ক

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। তাতে নতুন মাত্রা যোগ করেছে রেল। রেলের তরফ থেকে জানানো হয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমিক ট্রেন চালানোর কোনও পরিকল্পনা এখনও পর্যন্ত রাজ্যের কাছ থেকে আসেনি। এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কোনও অনুমতি পত্র।

 তৃণমূলের দাবি

তৃণমূলের দাবি

পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয় ৮টি শ্রমিক ট্রেন চালানোর পরিকল্পনা ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে। কর্নাটক, তামিলনাডু, পাঞ্জাব, তেলঙ্গানা থেকে শ্রমিকদের ট্রেনে ফোরানো হবে। হায়দরাবাদ থেকে মালদহের পথে বিকেল ৩টের সময শনিবার একটি ট্রেন রওনা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

অমিত শাহের চিঠি

অমিত শাহের চিঠি

পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে মমতা সরকার অসহযোগিতা করছে বলে অভিযোগ করে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাতে অভিযোগ করা হয়েছে একাধিক রাজ্য থেকে বাংলার শ্রমিকদের ফেরানোর অনুমতি দিচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চূড়ান্ত অমানবিক আচরণ করছেন তিনি।

 অভিষেকের পাল্টা আক্রমণ

অভিষেকের পাল্টা আক্রমণ

অমিত শাহের এই চিঠি প্রাপ্তির পরেই ফুঁসে উঠলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিেষক। এর জন্য অমিত শাহকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণ করে দেখান অমিত শাহকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+