বন্দে ভারতের চালকের আসনে বসবেন নাকি! বড় সুযোগ দিয়েছে কিন্তু রেল

Vande Bharat Express: ভারতীয় রেল ট্র্যাকে ইতিমধ্যে ঝড় তুলেছে বন্দে ভারত এক্সপ্রেস! যাত্রী সাছন্দ্য, আরামদায়ক যাত্রা এবং ট্রেনের গতি নজর কেড়েছে যাত্রীদের। ছুটির দিন হোক কিংবা কাজের দিন, সব সময় 'হাউস ফুল'। লম্বা ওয়েটিং লিস্ট। সম্প্রতি রেলের তরফে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির একটি 'কেবিন ক্র'য়ের ভিডিও শেয়ার করা হয়েছে।

তা সামনে আসার পরেই আরও উচ্ছ্বসিত যাত্রীরা। লাইক-শেয়ারের বন্যা সোশ্যাল মিডিয়ায়! আপনি কি দেখেছেন সেই ভিডিও। ইতিমধ্যে ট্রেনের (Vande Bharat Express) ভিতরের আসন থেকে আধুনিক সুবিধার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফি তুলে থাকেন।

Railway released video of Vande Bharat Express

কিন্তু দেশের প্রথম সেমি বুলেটের (Vande Bharat Express) কেবিনে বসলে ঠিক কেমন অনুভূতি হয়! কীভাবে বা একের পর এক লাইন বদলে ছুটে চলে এই ট্রেন? আর সেই ভিডিও তুলে ধরেই ছোট্ট একটা অনুভূতি যাত্রীদের দিল ভারতীয় রেলমন্ত্রক।

যে ভিডিও রেলের তরফে সামনে আনা হয়েছে তা একটি ৩৫০ ডিগ্রি ভিউ। দেখা যাচ্ছে, দুই পাইলট বসে রয়েছেন এবং যাত্রা শুরু করছেন। শুধু তাই নয়, মুহূর্তের মধ্যে গতি তুলে একের পর এক লাইন বদলে ছুটে চলেছে সেটি।

রেলের দাবি, এটি একটি loco pilot's view! যা যাত্রীদের আলাদাই একটা অনুভুব দেবে বলেও টুইটে উল্লেখ রেলমন্ত্রকের। ইতিমধ্যে ভিডিওটি কয়েক মিলিয়ন ভিউ পেয়েছে। এমনকি কয়েক হাজার লাইক এবং কমেন্ট পড়েছে। এক কথায় ভাইরাল সেই ভিডিও। এক নজরে দেখে নিন সেই ভিডিও-

ইতিমধ্যে দেশের একাধিক রুটে বন্দে ভারতের (Vande Bharat Express) পরিষেবা চালু হয়েছে। যার মধ্যে বাংলা থেকেও ছাড়ে এমন বেশ কয়েকটি ট্রেনও আছে। যেমন হাওড়া-পুরী, হাওড়া-এনজেপি, হাওড়া-রাঁচি এবং পাটনা -হাওড়া এবং এনজেপি এবং গুহায়াটি।

প্রত্যেকটি রুটেই সফল এই ট্রেন। সবসময় দীর্ঘ ওয়েটিং লিস্ট থাকে ট্রেনগুলিতে (Vande Bharat Express)। তবে আগামী লোকসভা নির্বাচনের আগে আরও বেশ কয়েকটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস ছুটতে পারে।

এমনকি বন্দে ভারত স্লিপার এবং বন্দে মেট্রোও (Vande Bharat Express) উদ্বোধন করতে পারেন মোদী। এমনটাই জানা গিয়েছে। আর সেই মতো জোরকদমে গোটা দেশজুড়েই চলছে পরিকাঠামোর উন্নয়নের কাজ। এজই সঙ্গে রেলের তরফে চালানো হচ্ছে সমীক্ষার কাজও। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+