ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! সাহায্যের হাত রেলমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, খোলা হল হেল্পলাইন

উত্তর প্রদেশের রায়বরেলির কাছে হরচাঁদপুরে ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারবর্গকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়াল। রেলের তরফে ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

উত্তর প্রদেশের রায়বরেলির কাছে হরচাঁদপুরে ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারবর্গকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়াল। রেলের তরফে ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। অন্যদিকে ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সাহায্য ঘোষণা যোগী আদিত্যনাথের

বুধবার সাতসকালে রায়বরেলির কাছে লাইনচ্যুত হয় নিউদিল্লি-মালদা নিউ ফরাক্কা এক্সপ্রেস। গাড়িটির ৯ টি কামরা লাইনচ্যুত হয়। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যাও অনেক। আহতদের রায়বরেলির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়তে জেলাশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্ঘটনায় মৃতদের পরিবার বর্গকে ২ লক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করেন তিনি।

সাহায্য ঘোষণা রেলমন্ত্রীর

রেলমন্ত্রকের তরফে রেলমন্ত্রী পীযুষ গোয়াল মৃতদের পরিবারবর্গকে ৫ লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। দুর্ঘটনায় যাঁরা আশঙ্কাজনক, তাঁদের জন্য একলক্ষ টাকা করে, আর স্বল্প আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার তদন্তে রেলওয়ে সেফটি কমিশন

দুর্ঘটনার তদন্তে রেলওয়ে সেফটি কমিশন

রেলমন্ত্রী পীযুষ গোয়াল যেমন উদ্ধারকাজ চালানোয় জোর দিয়েছেন, তার সঙ্গেই ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন। রেলওয়ে সেফটি কমিশনের নর্দার্ন সার্কেল এই দুর্ঘটনার তদন্ত চালাবে বলে জানা গিয়েছে।

খোলা হয়েছে এমারজেন্সি হেল্পলাইন

দুর্ঘটনার পরেই একাধিক জায়গায় রেলের তরফে হেল্পলাইন খোলা হয়েছে।

  • দীনদয়াল উপাধ্যায় জংশন(মোঘলসরাই)-এর 05412-254145, রেল-027-73677
  • পাটনা রেল স্টেশন-0612-2202290, 0612-2202291, 0612-220229, রেল-025-83288
  • মালদা স্টেশন-03512-266000, 9002074480, 9002024986

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+