আগামী রেল বাজেটে ফের বাড়তে পারে যাত্রী ভাড়া!
নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি : আসন্ন রেল বাজেটে ফের একদফা ভাড়া বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে। অন্তত ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হতে পারে বলে রেল সূত্রে খবর। [তৎকাল টিকিটের ভাড়া বাড়াল রেল]
সপ্তম বেতম কমিশন অনুযায়ী কর্মীদের বেতন বৃদ্ধির প্রস্তাব কার্যকর করতে হলে বাড়তি ৩২ হাজার কোটি টাকার বোঝা চাপবে রেলের কাঁধে। ফলে ভারসাম্য রাখতে হলে ভাড়া বাড়ানো ছাড়া উপায় নেই বলেই রেল মন্ত্রক সূত্রে খবর। [এবার কনফার্ম টিকিট কাটুন ট্রেন ছাড়ার মাত্র ৩০ মিনিট আগে!]

পাশাপাশি ভাড়া বাড়ানোয় যেভাবে গত কিছুদিনে রেলের আয়ে ঘাটতি হয়েছে সেটাও বিবেচনায় রয়েছে রেল কর্তাদের। এছাড়া পণ্য পরিবহণের আয়ের ক্ষেত্রেও ভাড়া বাড়ানোয় প্রভাব পড়েছে। [ভারতে লোকাল ট্রেনে চালু হল এসি]
অন্যদিকে ২০১৫-১৬ আর্থিক বর্ষে রেলের বাজেট ৮ হাজার কোটি টাকা কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ফলে এই পরিস্থিতিতে ফের একদফা ভাড়া বাড়ালে তা ব্যুমেরাং না হয়ে যায়, সেই দুশ্চিন্তাই করছেন রেলকর্তারা। [রেল টিকিট কনফার্ম নয়? নো টেনশন, বিমানের টিকিট কেটে দেবে ভারতীয় রেল]
আগামী ২৫ ফেব্রুয়ারি রেল বাজেট পেশ করার কথা রয়েছে রেলমন্ত্রী সুরেশ প্রভুর। তবে তার আগে বেশ কয়েকটি বিষয়ই মাথায় রাখতে হচ্ছে রেল মন্ত্রককে।
যেমন মার্চ মাস থেকে রেলের সিজন চালু হবে। তার আগেই ভাড়া বেড়ে গেলে রেলের বাড়তি খানিক আয় হতে পারে। অন্যদিকে এসি কামরাগুলির ভাড়া এতটাই বেড়ে রয়েছে যে তা আরও বাড়ালে সস্তার বিমান সংস্থার চিকিটের দামকেও ছাপিয়ে যাবে। এমতাবস্থায় কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই এখন খতিয়ে দেখছে রেল মন্ত্রক।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন?











Click it and Unblock the Notifications