Manipur women video: অত্যন্ত বেদনাদায়ক, অবিলম্বে হিংসা বন্ধ করুন! মোদীকে বার্তা রাহুলের

Manipur women video: মণিপুরের বিতর্কিত ভিডিও-কাণ্ডে উত্তাল দেশ! ঘটনায় কড়া সমালোচনার মুখে মোদী সরকার। এই অবস্থায় দীর্ঘদিন ধরে চলা অশান্তি নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, অশান্তি নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

গত কয়েকমাস ধরে জাতিগত হিংসায় উত্তাল মণিপুর। আর এর মধ্যে ভাইরাল বিতর্কিত একটি ভিডিও। যেখানে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানো হচ্ছে। শুধু তাই নয়, গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ। যদিও ওয়ান ইন্ডিয়া বাংলা ওই ভিডিও'র সত্যতা যাচাই করে দেখেনি।

অবিলম্বে হিংসা বন্ধ করুন! মোদীকে বার্তা রাহুলের

আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। আর এর মধ্যে টুইটে মোদীকে বার্তা রাহুল গান্ধীর। তিনি লিখছেন, এই ঘটনা শুধু দেশের জন্য লজ্জার, তাই নয় এটা অত্যন্ত বেদনাদায়ক আর মণিপুরের মহিলাদের জন্য আতঙ্কের। অবিলম্বে এই হিংসা বন্ধ করুন।

ইতিমধ্যে জ্বলতে থাকা মনিপুরে গিয়েছেন রাহুল গান্ধী। সংঘর্ষের ঘটনায় বাড়ি ছাড়া মানুষের সঙ্গে কথা বলেছেন। ঘুরে দেখেছেন সংঘাত প্রবণ এলাকাগুলিও। মণিপুরে দাঁড়িয়েই শান্তি বজায় রাখার বার্তা দিয়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। উল্টে দিনের পর দিন উত্তেজনা বাড়ছে।

আর এর মধ্যেই ভাইরাল ভিডিও সামনে আসার পর থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে। সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধীর মোদীকে বার্তা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ইতিমধ্যে মণিপুরের ঘটনায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপিকেও তুলোধোনা করেছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায় এই ঘটনায় ভয়ঙ্কর ভাবে লজ্জিত তিনি।ভয়াবহ ভিডিয়োটি দেখে হৃদয় ভেঙে গিয়েছে বলেও উল্লেখ প্রশাসনিক প্রধানের। সবাইকে একজোট হয়ে আওয়াজ তোলার কথাও জানিয়েছেন তিনি।

শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা রাহুল গান্ধীই নন, মণিপুরের ঘটনা নিয়ে সরব সমস্ত বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলই। ঘটনায় মণিপুরের মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছে বিরোধীরা। ভোটের জন্যে এই সমস্ত ঘটনা বলেও দাবি বিরোধীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+