'Union Pracharak Sangh Commission', টুইটে মোদীকে তোপ রাহুলের

Union Public Service Commission (UPSC)-তে চেয়ারম্যান হিসাবে নয়া নিয়োগকে কেন্দ্র করে চরম বিতর্ক। সম্প্রতি UPSC-তে নয়া নিয়োগ করা হয়েছে। চেয়ারম্যান পদের জন্যে এই নিয়োগ করা হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘিরেই কেন্দ্রীয় সরকার

Union Public Service Commission (UPSC)-তে চেয়ারম্যান হিসাবে নয়া নিয়োগকে কেন্দ্র করে চরম বিতর্ক। সম্প্রতি UPSC-তে নয়া নিয়োগ করা হয়েছে। চেয়ারম্যান পদের জন্যে এই নিয়োগ করা হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘিরেই কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। একের পর এক সংস্থাকে কার্যত 'ধ্বংস' করে দেওয়া হচ্ছে বলেও মারাত্মক অভিযোগ কংগ্রেস নেতার।

 টুইটে মোদীকে তোপ রাহুলের

তাঁর এহেন অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। রাহুল গান্ধীকে পালটা আক্রমণ শানানো হয়েছে বিজেপির তরফে। কংগ্রেসের জমানায় একাধিক কেলেঙ্কারিকে উল্লেখ করে পালটা তোপ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে রাহুল গান্ধী'র একটি পোস্টকে কেন্দ্র করে সূত্রপাত। যেখানে সোনিয়া পুত্র একটি খবরে লিঙ্ক পোস্ট করেছেন। আর সেই পোস্টে দাবি করা হয়েছে, UPSC-তে নয়া চেয়ারম্যান মনোজ সোনির সঙ্গে বিজেপি এবং আরএসএসের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে।

আর সেই খবরই পোস্ট করেই রাহুল গান্ধী লিখছেন, ভারতীয় সংবিধানকে সম্পূর্ণ ভাবে নষ্ট করা'র চেষ্টা চলছে। শুধু তাই নয়, এক একটি সংস্থাও নষ্ট করা হচ্ছে বলেও মোদী সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাহুল গান্ধীর।

শুধু তাই নয়, Union Public Service Commission-কে রাহুল গান্ধী কটাক্ষ করে লিখছেন, Union Pracharak Sangh Commission। অর্থাৎ UPSC-কে আরএসএসের শাখা সংগঠনকে কটাক্ষ রাহুল গান্ধীর। তাঁর এই টুইট ঘিরেই চরম বিতর্ক। সম্প্রতি একটি বই প্রকাশ অনুষ্ঠানে যান রাহুল গান্ধী।

সেখানে তিনি বলেন, সংবিধান একটা হাতিয়ার। কিন্তু যখন একের পর এক সমস্ত সংস্থার উপর নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হয় তখন এর কোনও মহাত্ব থাকে না বলেও কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা।

বলে রাখা প্রয়োজন, বিরোধীদের অভিযোগ বিভিন্ন নিরপেক্ষ সংস্থাগুলিতে হস্তক্ষেপ করা হচ্ছে। মোদী সরকার তাঁর কাছের লোকেদের শীর্ষ পদে বসাচ্ছেন বলেও অভিযোগ তুলেছেন। আর তাতে সমাজের ক্ষতি হচ্ছে বলেও দাবি বিরোধী রাজনৈতিকগুলির।

আর এই বিতর্কের মধ্যেই রাহুল গান্ধীর এহেন অভিযোগ ঘিরে সরগরম রাজনৈতিকমহল। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই Union Public Service Commission (UPSC)-তে চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে মনোজ সোনিকে। আর তাঁর নিয়োগকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

উল্লেখ্য ২৪ এর লক্ষ্যে একজোট হওয়ার প্রস্তুতি বিরোধীদের। গত কয়েকদিন আগে ১৩ বিরোধী নেতা-নেত্রী একযোগে দেশের সাম্প্রদায়িক ঘটনাগুলি নিয়ে প্রকাশ্যে খোলা চিঠি দিয়েছেন। এমনকি আগামিদিনে একাধিক ইস্যুতে মুম্বইতে বিরোধীদের বৈঠকেরও দিন স্থির হচ্ছে। আর এই অবস্থায় রাহুলের টুইট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+