ছত্তিসগড়ে আয়োজিত জাতীয় উপজাতি নৃত্য উৎসবের প্রধান অতিথি এবার রাহুল গান্ধী

ছত্তিসগড়ে আয়োজিত জাতীয় উপজাতি নৃত্য উৎসবের প্রধান অতিথি এবার রাহুল গান্ধী

ছত্তিসগড়ে আয়োজিত তিন দিন ব্যাপী জাতীয় উপজাতি নৃত্য উৎসব ২০১৯-এর প্রধান অতিথি হিসাবে এবার উপস্থিত থাকতে চলেছেন রাহুল গান্ধী। সূত্রের খবর, শুক্রবার রায়পুরের বিজ্ঞান কলেজ মাঠে শুরু হতে চলা এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন কংগ্রেস নেতা ও সর্বভারতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।

ছত্তিসগড়ে আয়োজিত জাতীয় উপজাতি নৃত্য উৎসবের প্রধান অতিথি এবার রাহুল গান্ধী


২৫ টি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং ছয়টি দেশের বিভিন্ন লোকশিল্পী এবং উপজাতি নৃত্যের কলাকুশলীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বলেও জানা গেছে।

রাজ্যের সংস্কৃতি বিভাগের সম্পাদক সিদ্ধার্থ কোমল পরদেশী এই প্রসঙ্গে বলেন “১৩০০-র বেশি উপজাতি শিল্পী এবং লোক নৃত্যের দল এখনও পর্যন্ত এই অনুষ্ঠানে যোগদানের জন্য নাম নিবন্ধন সম্পন্ন করেছে। এছাড়াও শ্রীলঙ্কা, বেলারুশ, থাইল্যান্ড, উগান্ডা, মালদ্বীপ এবং বাংলাদেশ দেশ সহ ছয়টি দেশের অতিথি শিল্পীরাও উপস্থিত থাকবেন। তারা তাদের অভিনয় দিয়ে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করবেন বলে আশা করছি। ওই তিন দিন সকাল ১০টা থেকে এই অনুষ্ঠান শুরু হয়ে শেষ হবে রাত সাড়ে আটটায়। ”

এদিকে রাহুল গান্ধীর সাথে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যসভায় বিরোধী দল নেতা গোলাম নবী আজাদ, আনন্দ শর্মা, রাজ্যসভার সাংসদ আহমেদ প্যাটেল এবং মতি লাল ভোরা, প্রাক্তন সাংসদ কেসি ভেনুগোপাল, প্রিয়াঙ্কা গান্ধী, প্রাক্তন লোকসভার স্পিকার মিরা কুমার, ছত্তিসগড় বিধানসভার স্পিকার ড: চরনদাস মোহন্ত , রাজ্যসভার সাংসদ পি এল পুনিয়া, বি কে হরিপ্রসাদ সহ আরও অনেকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+