উন্নয়নের খোঁচা দিয়ে মোদী-২ সরকারকে ১০০ দিনের শুভেচ্ছা রাহুলের

দেখতে দেখতে ১০০ দিন পূর্ণ করে ফেলল মোদী-টু সরকার। আর তার প্রচারে হৈ হৈ করে শুরু করে দিয়েছে বিজেপি।

দেখতে দেখতে ১০০ দিন পূর্ণ করে ফেলল মোদী-টু সরকার। আর তার প্রচারে হৈ হৈ করে শুরু করে দিয়েছে বিজেপি। মোদীর সাফল্যের গুণগান নিয়ে একের পর এক বিজেপি নেতা মন্ত্রীদের টুইট আর পোস্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। সুযোগ ছাড়েনি বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই সুযোগে ঠিক মোদী তুষ্টির খোঁচা দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিেয়ছেন।

রাহুলের শুভেচ্ছা

রাহুলের শুভেচ্ছা

রাহুল গান্ধী যে এসুযোগ হাত ছাড়া করবেন না সেটা বলাই বাহুল্য। লোকসভা ভোটের পর কংগ্রেসের দৈন্যদশা প্রকট হয়েছে। হারের দায় মাথা পেতে নিয়ে সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তারপর থেকে একটু চুপই করে গিয়েছিলেন রাহুল। এই প্রথম সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানালেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। মোদী-২ সরকারের ১০০ বছর পূরণের শুভেচ্ছা জানিয়ে টুইটে রাহুল লিখেছেন, 'কোনও উন্নয়ন নেই। মোদী-২ সরকারের ১০০ দিন পূরণের শুভেচ্ছা। এমন এক নেতার নেতৃত্বে চলছে এনডিএ সরকার যার কোনও দিশা নেই। কোনও পরিকল্পনা নেই। দেশের অর্থনীতি ধুঁকছে।'

কংগ্রেসের কটাক্ষ

কংগ্রেসের কটাক্ষ

কংগ্রেসের তরফ থেকেও মোদীকে বেঁধার কোনও সুযোগ ছাড়া হয়নি। রবিবার কংগ্রেসের দলীয় টুইটারে মোদী-টু সরকারের ১০০ বছর পূরণের শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, উদ্ধত্ব, অনিশ্চয়তা আর রাজনৈিতক ষড়যন্ত্রের রাজত্ব চলছে। উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে দেশের অর্থনীতি, কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ,অসমে এনআরসি এবং বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র।

কপিল সিবলের সরাসরি আক্রমণ

কপিল সিবলের সরাসরি আক্রমণ

কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী কপিল সিবলও এই সুযোগ হাতছাড়া করেননি। পি চিদাম্বরমের গ্রেফতারি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এজেন্সি ব্যবহার করে রাজনৈতির স্বার্থ চরিতার্থ করছে মোদী সরকার এমনই অভিযোগ করেছেন কংগ্রেসের এই প্রবীণ নেতা। প্রসঙ্গত উল্লেখ্য আইএনএক্স দুর্নীতি মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে চিদাম্বরমের হয়ে মামলা লড়ছেন তিনি।

যদিও বিরোধীদের আক্রমণে কর্ণপাত না করেই মোদী সরকারে গুণগানে মেতেছেন তাঁর পারিষদরা। কাশ্মীর থেকে ৩৭০ ধরা বিলোপ, এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের মতো একাধিক ইস্যুতে মোদী-২ সরকারের গুণগান শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+