ভারতে কোভিড মৃত্যু নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার দাবিকে সামনে রেখে মোদীকে তোপ রাহুলের

ভারতে কোভিড মৃত্যু নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার দাবিকে সামনে রেখে মোদীকে তোপ রাহুলের

সম্প্রতি একটি জাতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থার নতুন এক দাবির কথা। বিশ্বস্বাস্থ্য সংস্থার দাবি ভারতে কোভিডে মৃত্যুর সংখ্যা সরকারিভাবে প্রকাশিত সংখ্যার কয়েকগুন বেশি৷ এবার এ নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানালেন রাহুল গান্ধী৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনকে সামনে রেখে৷ ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ভারত সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কোভিডে মৃত্যুর বিষয়ে তাদের সমীক্ষায় উঠে আসা তথ্য প্রকাশের প্রচেষ্টাকে থামিয়ে দিচ্ছে। রিপোর্ট অনুযায়ী, হু-র অনুমান ভারতে করোনভাইরাস রোগের ক্ষেত্রে মৃতের সংখ্যা সরকারী সংখ্যার প্রায় আট গুণ।

ভারতে কোভিড মৃত্যু নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার দাবিকে সামনে রেখে মোদীকে তোপ রাহুলের

এ নিয়ে টুইটারে রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী সত্য কথা বলেন না বা অন্য কাউকে সত্য বলার অনুমতি দেন না। তিনি আরও যোগ করেছেন যে, ভাইরাসের কারণে ভারতে প্রায় ৪০ লক্ষ মৃত্যু হয়েছে বলে তিনি আগে যে দাবিটি করেছিলেন তা হু-এর সমীক্ষাতেও প্রমাণিত হয়েছে। কোভিড -১৯-এ যারা মারা গিয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ৪ লাখ দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেছেন। টুইটে রাহুল লিখেছেন, 'মোদীজি সত্য কথা বলেন না, তিনি (অন্যদেরও) তা বলতে দেন না।' নিজের টুইটের সঙ্গে একটি স্ক্রিনশটও পোস্ট করেছেন রাহুল৷ যেখানে ইংরাজিতে লেখা রয়েছে কোভিডে মৃতের সঠিক সংখ্যা যাতে বাইরে না আসে তার জন্য ডব্লিউএইচওকে বাধা দিচ্ছে ভারত।

রাহুল আরও বলেন, তারা এখনও মিথ্যা বলছে যে অক্সিজেনের অভাবে কেউ মারা যায়নি! আমি আগেও বলেছিলাম - কোভিড-এ সরকারের অবহেলার কারণে ৪০লাখ ভারতীয় মারা গিয়েছে, ৫ লক্ষ নয়।' অন্যদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে যে সরকার কোভিডের কারণে মৃত্যুর অনুমান করার জন্য হু-এর পদ্ধতিতে আপত্তি জানিয়েছে। মন্ত্রক বলেছে যে একই গাণিতিক মডেল ভারতের মতো একটি বৃহৎ দেশ এবং অল্প জনসংখ্যার অন্যান্য দেশের জন্য কোভিড মৃত্যুর গণনা করা যাবে না। ভারতের মৌলিক আপত্তি ফলাফল নিয়ে নয় বরং এটির জন্য গৃহীত পদ্ধতি। ভারতের পক্ষ থেকে উদ্বেগের মধ্যে বিশেষভাবে অন্তর্ভুক্ত রয়েছে হু-র পরিসংখ্যান মডেল প্রকল্পগুলি কীভাবে ভারতের মতো ভৌগলিক আকার এবং জনসংখ্যার একটি দেশের জন্য কাজ করবে? আবার একই মডেল অন্যান্য দেশগুলির সঙ্গেও ব্যবহৃত হবে!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+