Rahul Gandhi: ভাইয়ের সঙ্গে ভাইয়ের লড়াই....কাশ্মীরে দাঁড়িয়ে বড় মন্তব্য রাহুলের! একই সঙ্গে দিলেন বড় ইঙ্গিতও
Pahalgam Terror Attack-Rahul Gandhi: ভাইয়ের সঙ্গে ভাইয়ের লড়াই বাঁধিয়ে দেওয়ার বড় ষড়যন্ত্র! সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা সবাই একজোট। কাশ্মীরে পা রেখেই বললেন রাহুল গান্ধী। পহেলগাঁও'য়ে ভয়াবহ জঙ্গি হামলার কয়েকঘণ্টা কেটে গিয়েছে। এখনও থমথমে পরিস্থিতি সেখানে। গত সপ্তাহেও যেখানে পর্যটকে ভর্তি ছিল চারপাশ, আজ সেখানে শশ্মানের নিস্তব্ধতা। আতঙ্কে সবাই ঘরবন্দি। শোনা যাচ্ছে শুধু সেনাবাহিনীর বুলেটের শব্দ। এর মধ্যেই আজ শুক্রবার জম্মু কাশ্মীরে পা রাখলেন রাহুল গান্ধী। সরজমিনে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখলেন।
একই সঙ্গে ঘটনায় আহতদের সঙ্গেও দেখা করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোকসভার বিরোধী দলনেতা (Pahalgam Terror Attack-Rahul Gandhi) ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, কাপুষের মতো হামলা। গোটা কাশ্মীরের মানুষ এই ঘটনার নিন্দা জানাচ্ছে। দেশের পাশে দাঁড়িয়ে আওয়াজ তুলছেন। তবে এই ঘটনা ভাইয়ের সঙ্গে ভাইয়ের লড়াই বাঁধিয়ে দেওয়ার বড় ষড়যন্ত্র বলে দাবি করেন কংগ্রেস শীর্ষ নেতা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Pahalgam Terror Attack-Rahul Gandhi: গোটা দেশ একসঙ্গে দাঁড়িয়ে
কাশ্মীরে দাঁড়িয়ে এই প্রসঙ্গে প্রাক্তন কংগ্রেস সভাপতি আরও বলেন, যে সমস্ত পরিবার তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের সকলের প্রতি আমার সমবেদনা। বর্তমানে গোটা দেশ একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে। সরকারের সঙ্গে বৈঠকেও এই ঘটনার নিন্দা জানানো হয়েছে। এমনকী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার জন্যে সরকারের যে কোনও সিদ্ধান্তের পাশে আমরা আছি বলেও এদিন মন্তব্য করেন রাহুল গান্ধী।
এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, সমাজকে বিভক্ত করার চেষ্টা চলছে। ভাইকে ভাইয়ের বিরুদ্ধেই দাঁড় করানো হচ্ছে। এই অবস্থায় যেভাবে গোটা দেশ ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে কার্যত তাকে স্যালুট জানান লোকসভার বিরোধী দলনেতা। তাঁর কথায়, একসঙ্গে দাঁড়ান, যাতে আমরা জঙ্গিদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করতে পারি।
তবে কাশ্মীর সহ দেশের বিভিন্ন অংশে যেভাবে এক সম্প্রদায়ের ভাই এবং বোনের উপর হামলা হচ্ছে তা |ঠিক নয় বলে মন্তব্য রাহুল গান্ধীর। তাঁর কথায়, এই সময় সবাইকে এক|জোট থাকাটাই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই জঘন্য কাজের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই'য়ের ডাক দেন। যাতে সন্ত্রাসবাদকে চিরতরে পরাজিত করা সম্ভব হয়।
Pahalgam Terror Attack-Rahul Gandhi: দফায় দফায় বৈঠক
এদিন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, গর্ভনরের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন রাহুল গান্ধী। এই প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রী এবং এলজি-র সঙ্গে দেখা হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটেছে তা অবহিত করেছেন এবং আমি তাদের উভয়কেই আশ্বস্ত করেছি যে আমার দল এবং আমি তাদের সম্পূর্ণ সমর্থন করব যে কোনও ইস্যুতে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications