Chandrayaan 3 lands on Moon: চাঁদের পা ভারতের! ইসরোর কৃতিত্ব, বললেন রাহুল-অধীর
Chandrayaan 3 lands on Moon: চাঁদের মাটিতে ভারতের চন্দ্রযান। এই সাফল্য ইসরোর বিজ্ঞানীদের। বলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। একই কথা বলেছেন, লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
টুইট বার্তায় রাহুল গান্ধী বলেছেন, এদিনের অগ্রণী কৃতিত্বের জন্য টিম ইসরোকে অভিনন্দন। #চন্দ্রযান থ্রি -এর অজানা দক্ষিণ মেরুতে অবতরণ আমাদের বৈজ্ঞানিকদের কয়েক দশকের অসাধারণ চাতুর্য এবং কঠোর পরিশ্রমের ফল। তিনি আরও বলেছেন, ১৯৬২ সাল থেকে ভারতের মহাকাশ কর্মসূচি নতুন উচ্চতা অর্জন করতে এবং তরুণ স্বপ্নদর্শীদের প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।

Congratulations to Team ISRO for today's pioneering feat.#Chandrayaan3’s soft landing on the uncharted lunar South Pole is the result of decades of tremendous ingenuity and hard work by our scientific community.
— Rahul Gandhi (@RahulGandhi) August 23, 2023
Since 1962, India’s space program has continued to scale new…
অন্যদিকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, অগ্রণী সংস্থা #ISRO- এর মহান বিজ্ঞানীদের অভিনন্দন যারা ১৯৬২ সালে মহাকাশ অনুসন্ধানের যাত্রা শুরু করেছিলেন। আজ চাঁদে অবতরণ করে একটি মন মুগ্ধকর কৃতিত্ব অর্জন করেছে ভারত।
Congratulations to the great scientists of the pioneering organization #ISRO which started its journey of space exploration in 1962, achieved a mind boggling feat by soft landing on #Moon today. #Chandrayaan3
— Adhir Chowdhury (@adhirrcinc) August 23, 2023
ভারতীয় সময় ছটার কিছু পরে চাঁদের বুকে সফল অবতরণ করে ল্যান্ডার বিক্রম। আর চাঁদের মাটি বিক্রম ল্যান্ডার স্পর্শ করার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ইসরোর বিজ্ঞানীরা। ইসরো প্রধান ঘোষণা করেন ভারত চাঁদে পৌঁছে গিয়েছে। তারপরেই তিনি প্রধানমন্ত্রীকের কৃতজ্ঞতা জানান।
তারপরেই জোহানেসবার্গ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পৃথিবীর বুকে দেশের সংকল্প পূরণ হল চাঁদের মাটিতে। জীবন ধন্য বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ইসরো আগামী দিনে সূর্য ও শুক্র অভিযানের পরিকল্পনা করেছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications